পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদের সম্মিলিত...
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী পরিচ্ছন্ন ও আধুনিক নগর গড়তে নগরবাসীর সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে...
ছবি সংগৃহীত
সিলেটে পুলিশের বিশেষ অভিযানে আন্ত: জেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্যসহ দু'জনকে গ্রেফতার ও ১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
এর মধ্যে একজন নিজেকে সিলেট বিভাগের মোটরসাইকেল চোরদের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দাবি করে। শনিবার (১১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার মো. মনজুরুল আলম।
গ্রেফতারকৃতরা হলো- সিলেটের মোগলাবাজার থানার গোটাটিকরের শহীদ তালুকদারের ছেলে কয়েছ আহমদ তালুকদার ও জৈন্তাপুর উপজেলার যশপুরের হাছন আলীর ছেলে আকাশ আহমদ।
পুলিশ জানায়, গত ৬ এপ্রিল দুপুর আনুমানিক ১টা হতে বেলা ০২টার মধ্যে নগরের জিন্দাবাজারস্থ রাজাম্যানশ এলিগ্যান্ড শপিং সিটির সামনে হতে গোলাম মুশফিক ইশতিয়াক চৌধুরীর একটি হিরো স্প্লেন্ডার ১০০ সিসি মোটরসাইকেল চুরি হয়।
এ ঘটনায় পরদিন তিনি থানায় মামলা করলে পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নগরের উপশহর এলাকা থেকে চোরচক্রের সর্দার কয়েছ আহমদ তালুকদারকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কয়েছ নিজেকে ‘সিলেট বিভাগ মোটরসাইকেল চোরচক্রের প্রতিষ্ঠাতা সভাপতি’ দাবি করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জৈন্তাপুর থেকে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় চক্রের সদস্য আকাশ আহমদ নামের এক যুবককে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
এসএ/সিলেট