ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ জনের...
লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ জনের মৃত্যুর ঘটনায় দিরাই থানায় ৪ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। আসামিরা ‘দালাল চক্রের’ সদস্য...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় টাস্কফোর্সের অভিযানে অবৈধভাবে মজুদ করা ২ হাজার ৮০ লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার সাচনা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, সাচনা বাজারের একটি বন্ধ দোকানে বিপুল পরিমাণ ডিজেল মজুদ করে রাখা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান চালায়। অভিযানে পুলিশ, উপজেলা প্রশাসন ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যৌথভাবে অংশ নেয়।
অভিযানকালে সাচনা বাজারের একটি বন্ধ দোকানে তল্লাশি চালিয়ে ২ হাজার ৮০ লিটার ডিজেল জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সুনামগঞ্জ-২৮ বিজিবি সূত্র জানায়, সাচনা বাজারস্থ যমুনা অয়েল কম্পানির বার্জ ডিপো এলাকায় দেড় প্লাটুন বিজিবি সদস্য অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে দায়িত্ব পালন করছে। এরই অংশ হিসেবে বুধবার টহলদল ডিজেল মজুদের খবর পেয়ে অভিযান চালায়।
উদ্ধার করা ডিজেল পরে সাচনা বাজারস্থ যমুনা অয়েল কম্পানি লিমিটেডের বার্জ ডিপোর ব্যবস্থাপকের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির গণমাধ্যমকে জানান, ‘অসাধু চক্র অবৈধভাবে তেল মজুদ ও পাচারের অপচেষ্টা চালাচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে টাস্কফোর্সসহ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি বন্ধ দোকান থেকে ২ হাজার ৮০ লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’
এসএ/সিলেট