সিলেটের ৬টি আসনে কে কত...
সিলেটের ৬টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ৫ টিতেই জয় পেয়েছেন বিএনপির প্রার্থী। আর একটিতে জিতেছেন ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিস নেতা মুফতি...
২৫নং ওয়ার্ড উদ্যোগে
ছবি সংগৃহীত
সদ্য সম্পন্ন হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় লাভ করায় শুকরিয়া জানিয়ে নগরীর ২৫নং ওয়ার্ডে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুমা এলাকার নেতাকর্মীদের উদ্যোগে কায়েস্তরাইল ওয়াকফ এস্টেট দাঁউদপুর, মুছারগাঁর, বারখলা জামে মসজিদে এ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নগরীর ২৫নং ওয়ার্ডের কায়েস্তরাইল সেন্টার কমিটির আহবায়ক নছিবুল বারী নোমান, মহানগর বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য নসিবুর রহমান বেলাল, ২৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সুলেমান হোসেন সুমন, অর্থ সম্পাদক ফারুক আহমদ নুনু, যুববিষয়ক সম্পাদক মো. সেলিম আহমদ, সদস্য আসুক আহমদ, দক্ষিণ সুরমা থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আলাউর রহমান রুমন, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আবুল হাসান রাসেল, মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক তানভীর আহমদ, মহানগর ছাত্রদলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলামিন আহমদ স্বপন।
কায়েস্তরাইল ওয়াকফ এস্টেট দাঁউদপুর, মুছারগাঁর, বারখলা জামে মসজিদ পারিচালনা কমিটির সভাপতি কবির আহমদ মিনু, বারখলার মুরব্বি হাজী হাবিবুর রহমান জমির, আতা মিয়া, বিএনপি নেতা কামরুল ইসলাম নেছার, নাজিম উদ্দিন, সাহাব উদ্দিন বকুল, শাহজাহান আলম শাহিন, মিজানুর রহমান সানুর, ২৫নং ওয়ার্ড শ্রমিকদলের আহবায়ক রাফি আহমদ, জেলা ছাত্রদল নেতা বাকতাবার হাসান আফসান, ২৫নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-আহবায়ক শাহ্ মো. সুহেল রানা, পাড়া কমিটির সদস্য মিলাদ আহমদ, ছাত্রদল নেতা বিলাল আহমদ, হৃদয় আহমদ, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও এলাকার মুসল্লিরা।
বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়া, তাদের ছোট সন্তান আরাফাত রহমান কুকু, জুলাই আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পারিচালনা করেন কায়েস্তরাইল ওয়াকফ এস্টেট দাঁউদপুর, মুছারগাঁর, বারখলা জামে মসজিদের খতিব মুফতি মো. আলবাবুর রহমান, মিলাদ পারিচালনা করেন হাফিজ মো. ফয়ছল আহমদ।
জুয়ে/সিলেট