সিলেটে ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে শপিংমলসহ সকল ব্যবসা প্রতিষ্ঠান

post-title

ফাইল ছবি

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সিলেটের সব দোকান, বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে এসব তথ্য জানান মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সদস্য সচিব আব্দুর রহমান রিপন।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১২ ফেব্রুয়ারি সিলেটের সব দোকান, বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে।

এদিকে কেন্দ্রীয় কমিটি কর্তৃক প্রেরিত এক বিবৃতিতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কে বা কারা আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারী/২০২৬ দোকান ও শপিং মল বন্ধ থাকবে বলে অপপ্রচার করে সকলকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে।

এ বিষয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ দোকান মালিক সমিতি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে এ ধরনের কোন সিদ্ধান্ত গ্রহন করে নাই বা ঘোষনা প্রদান করেন নাই। বন্ধের বিষয়ে মার্কেট ও বাজার সমিতি সমূহ তাদের সুবিধা অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠান খোলা বা বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহন করবে। এ ব্যাপারে বাংলাদেশ দোকান মালিক সমিতির কোন নির্দেশনা নাই।

এসএ/সিলেট