জগন্নাথপুরে আগুনে ৫ পরিবারের ঘর...
সুনামগঞ্জের জগন্নাথপুরে রান্নাঘরের আগুন থেকে ৫ পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সাতা...
ছবি সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা মো. নাছির উদ্দীন চৌধুরী।
রোববার (১৮ জানুয়ারি) দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত দলীয় প্যাডে সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, বিএনপির পক্ষ থেকে মো. নাছির উদ্দীন চৌধুরীকে জাতীয় সংসদ সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য চূড়ান্ত মনোনয়ন (Final Nomination) প্রদান করা হয়েছে। একই সঙ্গে তাঁকে দলীয় প্রতীক ‘ধানের শীষ’ বরাদ্দ দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, পূর্বসূত্র হিসেবে ২৪ ডিসেম্বর ২০২৫ এবং ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে পাঠানো বিএনপির দুটি পত্রের আলোকে এই চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হয়েছে।
গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১৬ (২) অনুচ্ছেদের বিধান অনুযায়ী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ সংসদীয় আসন নম্বর ২২৫, সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির চূড়ান্ত মনোনীত প্রার্থী হিসেবে মো. নাছির উদ্দীন চৌধুরীর নাম রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে পাঠানো হয়েছে।
এ ঘোষণার মাধ্যমে সুনামগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী নিয়ে চলমান সব আলোচনা ও অনিশ্চয়তার অবসান ঘটলো বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।
এসএ/সিলেট