জগন্নাথপুরে আগুনে ৫ পরিবারের ঘর...
সুনামগঞ্জের জগন্নাথপুরে রান্নাঘরের আগুন থেকে ৫ পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সাতা...
ছাতকের দারুলউলুম চরমহল্লা আশাকাচর মাদ্রাসায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ
তাজিদুল ইসলাম
ছাতকের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ দারুলউলুম চরমহল্লা আশাকাচর মাদ্রাসার দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এই মানবিক উদ্যোগ বাস্তবায়ন করেন চরমহল্লা ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের সহ-সভাপতি, যুক্তরাজ্য প্রবাসী জসিম উদ্দিন।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১ ঘটিকায় মাদ্রাসার হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুলউলুম চরমহল্লা আশাকাচর মাদ্রাসার সভাপতি হারিছ আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা জাহিদ হোসাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী আলা উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দারুলউলুম চরমহল্লা আশাকাচর মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা নুরুল ইসলাম, সাবেক মেম্বার হুশিয়ার আলী, হাজী গোলাম আহমদ, জনতা উচ্চ বিদ্যায়লয় কামরাঙ্গী'র প্রধান শিক্ষক মোহাম্মদ কবিরুল ইসলাম, মাওলানা জসিম উদ্দিন, জয়নাল আবেদীন, বুরহান উদ্দিন, মাষ্টার হোসমত আলী, মাহবুবুল আলম সিজ্জুল, নুর মিয়া রাজু, রাব্বিসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের একপর্যায়ে প্রধান অতিথি আলা উদ্দিন ও বিশিষ্ট অতিথি জয়নাল আবেদীনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়, যা অনুষ্ঠানে বাড়তি আনন্দ ও উৎসাহের পরিবেশ সৃষ্টি করে।
শীতবস্ত্র পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে এবং পুরো মাদ্রাসা প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে। শিক্ষার্থীরা এমন সহানুভূতিশীল উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
এলাকাবাসী এই মানবিক কর্মকাণ্ডকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বলেন, সমাজের বিত্তবানদের এ ধরনের উদ্যোগ দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাজীবনে ইতিবাচক ভূমিকা রাখবে এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে—এমনটাই তাদের প্রত্যাশা।
টিএ/ছাতক