কানাইঘাট আইনজীবি ফোরামের কাউন্সিল সম্পন্ন : নতুন কমিটি গঠন

post-title

ছবি সংগৃহীত

কানাইঘাট আইজীবি ফোরামের কাউন্সিল ও সাধারণ সভা গত বুধবার নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সিলেটবারে কর্মরত কানাইঘাটের আইনজীবিদের শতর্স্ফুত উপস্থিতিতে কানাইঘাট আইজীবি ফোরামের ২০২৬-২৭ সনের নতুন কমিটি গঠন করা হয়।

সর্বসম্মতিক্রর্মে এডভোকেট এখলাছুর রহমানকে সভাপতি, এডভোকেট আব্দুস ছাত্তারকে সাধারণ সম্পাদক, এডভোকেট মাহবুব হুসাইনকে অর্থ সম্পাদক, এডভোকেট এমএ হাফিজকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়।

নতুন কমিটির নেতৃবৃন্দ পরবর্তীতে ২১ সদস্য বিশিষ্ঠ পুর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। কাউন্সিলে সিলেট বারে কর্মরত কানাইঘাটের আইনজীবিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং পারস্পরিক সুসর্ম্পকের মাধ্যমে মানুষের কল্যাণে আইন পেশাকে এগিয়ে নেয়া সহ কানাইঘাটের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার উপর গুরুত্বরোপ করেন আইনজীবিরা।


এসএ/সিলেট