যুক্তরাজ্যে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফোরামের দোয়ার আয়োজন

post-title

সংগৃহিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে যুক্তরাজ্যে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফোরাম ইউ কে' র উদ্যোগে মিলাদ ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার স্থানীয় শাহপরান জামে মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়। এতে  উপস্থিত ছিলেনl

ফোরামের নেতা ও যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা ড. অধ্যাপক জাকি মোস্তফা টুটুল,  হাবিবুর রহমান কাইয়ুম, শেখ রায়হান, আব্দুর রহমান চৌধুরী সাদিক, নুরুল ইসলাম কবির, জুবায়ের আহমদ প্রমুখ। এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ নানা পেশার লোকজন এ দোয়া মাহফিলে অংশ নেন। সকলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূর জন্য মহান আল্লাহর নিকট  কায়মনে দোয়া করেন। 
দোয়া পরিচালনা করেন স্থানীয় শাহপরান জামে মসজিদের খতিব মাওলানা  ফখরুল ইসলাম।

সিলেট বাণী ডেস্ক