ট্যুরিস্ট ক্লাব অব সিলেটের পূর্ণাঙ্গ...
ট্যুরিস্ট ক্লাব অব সিলেটের পূর্ণাঙ্গ কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ হোসেন খানকে সভাপতি ও সাংবাদিক কাওছার...
ছবি সংগৃহীত
সিলেটে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালন করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে জেলা মৎস্য অফিসের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি নগরীর ক্বীন ব্রিজ থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে জেলা মৎস্য অফিসের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মৎস্যজীবী ও আড়ৎদাররা অংশ নেন। র্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ, পুলিশ সুপার মাহবুবুর রহমান এবং জেলা মৎস্য কর্মকর্তা সিমা রাণী বিশ্বাসসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।
সেমিনারে বক্তারা বলেন, ‘পোশাকশিল্পের পর দেশের অর্থনীতিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দেশের প্রায় ২ কোটি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মৎস্য চাষের সঙ্গে যুক্ত। মৎস্য অধিদপ্তরের প্রশিক্ষণ নিয়ে অনেক তরুণ উদ্যোক্তা আজ স্বাবলম্বী হয়েছেন। একই সঙ্গে মৎস্য চাষ দেশের চাহিদা পূরণ করছে এবং বৈদেশিক মুদ্রা অর্জনেও সহায়তা করছে। সিলেটে বিভিন্ন প্রকল্পের আওতায় ৭টি অভয়াশ্রম গড়ে তোলা হয়েছে বলেও জানান তারা।’
এ সময় মৎস্যজীবীরা অভিযোগ করেন, ‘সিলেটের বিভিন্ন জলাশয় প্রভাবশালীদের দখলে চলে গেছে, ফলে মাছের উৎপাদন কমছে। সরকারি দীঘি ও জলাশয়গুলো দ্রুত দখলমুক্ত করার দাবি জানান তারা।’
এছাড়া সাম্প্রতিক বন্যায় সিলেটের মৎস্য খামারিরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন উল্লেখ করে বক্তারা বলেন, ‘খামারিদের ক্ষতির তুলনায় সরকারের প্রণোদনা যথেষ্ট ছিল না। এতে অনেক চাষি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। তাই সরকারের উচিত ক্ষতিগ্রস্ত চাষিদের পর্যাপ্ত সহায়তা দেওয়া।’
এসএ/সিলেট
ট্যুরিস্ট ক্লাব অব সিলেটের পূর্ণাঙ্গ কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ হোসেন খানকে সভাপতি ও সাংবাদিক কাওছার...
এই দেশের মত সম্প্রীতি আর কোথাও নেই। মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দ আয়োজিত স্মৃতিবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্প ও বাণিজ্য...
বিশ্ব ডিম দিবস উপলক্ষে সিলেটে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে নগরের টিলাগড়ে বর্ণাঢ্য র্যালি...
সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা’ প্রতিপাদ্য নিয়ে সিলেটে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডাক দিবস উদযাপন করেছে ডাক বিভাগ। দিবসটি উপলক্ষে সপ্তাহব্যাপী...
জরুরি রক্ষণাবেক্ষণ, মেরামত ও সড়ক উন্নয়নকাজের জন্য শনিবার (১০ অক্টোবর) সিলেটের জৈন্তাপুরের কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে...