কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের...
সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী বাংলাদেশের অভ্যন্তরীন শাহিন আহমদ (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা...
ছবি সংগৃহিত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং চা-বাগানে ইমাম উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
মঙ্গলবার (৫ আগস্ট) ও বুধবার (৬ আগস্ট) সিলেটের মধ্য জাফলং এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মনজ্জির আহমদের ছেলে কপিল উদ্দিন লিটন, মৃত বসন্ত গোয়ালার ছেলে নিরঞ্জন গোয়ালা, শুধু প্রধানের ছেলে আক্কেল প্রধান, বীরেন ঘাটুয়ার ছেলে বিশ্বজিত, চুনিলাল কর্মকারের ছেলে চপ্পল কর্মকার, হৃদয় মৃধার ছেলে সঞ্জিত মৃধা, বীরেন রায়ের ছেলে কাজল রায়, মঙ্গল রায়ের ছেলে কাজল রায় এবং বাবুল কর্মকারের ছেলে সজীব কর্মকার।
জানা যায়, সোমবার রাতে জাফলং চা-বাগানে ইমাম উদ্দিনকে আটক করে একদল লোক মারধর করে। পরিবারের অভিযোগ, মারধরের একপর্যায়ে তার মৃত্যু হয়। পরদিন মঙ্গলবার সকালে চা-বাগানের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মঙ্গলবার (৫ আগস্ট) রাতে নিহতের বাবা হরমুজ আলী বাদী হয়ে গোয়াইনঘাট থানায় এ মামলা করেন।
দায়ের করা মামলায় জাফলং চা-বাগান এলাকার কপিল উদ্দিন লিটনকে প্রধান আসামি করে মোট ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে, পাশাপাশি অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনকে গ্রেফতার করে।
মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয় এবং সর্বশেষ বুধবার (৬ আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে আরোও ৩ জনকে গ্রেফতার করে গোয়াইনঘাট থানা পুলিশ। নিহত ইমাম উদ্দিন গোয়াইনঘাট উপজেলার মেদি গ্রামের হরমুজ আলীর ছেলে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল আহমদ জানান, ‘নিহতের বাবা হরমুজ আলীর দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামীসহ ইতোমধ্যে ৯ জনকে গ্রেফতার করেছে।
আসামীদের বুধবার (৬ আগস্ট) দুপুরে সিলেটের গোয়াইনঘাট আমলী আদালতে তোলা হয়েছে। তখন আদালত তাদের জেলহাজতে প্রেরণ করেন। এই ঘটনায় বাকি আসামিদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
এসএ/সিলেট
সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী বাংলাদেশের অভ্যন্তরীন শাহিন আহমদ (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা...
দরিদ্র ও হতদরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আর্থিক সহায়তা দেবে সরকার। এমনকি বিদেশের বিশ্ববিদ্যালয়ে...
কহেল রানা চৌধুরী : সিলেটের জকিগঞ্জ উপজেলার ৭ নম্বর বারঠাকুরী ইউনিয়নের উত্তর কুল গ্রামে গভীর রাতে দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ৮ থেকে ১০ জনের...
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রমিকদের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে। অসুস্থ ও দুর্ঘটনায়...
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে শ্রম পরিদর্শকদের...