সিলেট-জকিগঞ্জ সড়কের বুকজুড়ে সবুজে...
এম এ ওয়াহিদ চৌধুরী :: সিলেটের জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ১নং ওয়ার্ডের অন্তর্গত ছোট্ট একটি গ্রাম রায়গ্রাম। আয়তনে ছোট হলেও প্রকৃতির অপার সৌন্দর্য...
ছবি সংগৃহীত
সিলেট নগরীর মেজরটিলা এলাকা থেকে চাঁদাবাজির অভিযোগে একজনকে গ্রেফতার করে শাহপরাণ (রহ.) থানা পুলিশ। বুধবার (১৬ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাহাদত ইসলাম সুমন সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন পশ্চিম ভাটপাড়ার ইসলামপুর এলাকার মৃত আবুল কালামের ছেলে ।
পুলিশ জানায়, সিলেট নগরীর শাহপরাণ (রহ.) থানা এলাকায় বসবাসরত দুবাই প্রবাসী জনাব ঝিন্টু চন্দ ২০১৩ সালে দেবপুর মৌজার স্বপ্নপুরী আবাসিক এলাকায় ০৪ শতাংশ জমি বাসা নির্মাণের উদ্দেশ্যে ক্রয় করেন।
সম্প্রতি তিনি উক্ত জমিতে নির্মাণ কাজ শুরু করলে স্থানীয় যুবক সাহাদত ইসলাম সুমন তার কাছে একাধিকবার ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেন। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বুধবার (১৬ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে অভিযান পরিচালনা করে মেজরটিলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘নগরীর মেজরটিলা থেকে চাঁদাবাজির অভিযুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে শাহপরাণ (রহঃ) থানার মামলা নং-০৫, তাং-১৭/০৭/২০২৫খ্রিঃ ধারা-আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার আইন) এর ০৪ রুজু হয়। আসামিকে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হবে।’
এসএ/সিলেট
এম এ ওয়াহিদ চৌধুরী :: সিলেটের জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ১নং ওয়ার্ডের অন্তর্গত ছোট্ট একটি গ্রাম রায়গ্রাম। আয়তনে ছোট হলেও প্রকৃতির অপার সৌন্দর্য...
জরুরি রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় মেরামত কাজের জন্য রবিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত টানা ৩ ঘণ্টা মহানগরের অর্ধশতাধিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ...
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, ছাতকের কৃতী সন্তান গড়গাঁও গ্রামের আশিকুর রহমান...
কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় করেছেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান। শনিবার (১২...
সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের...