সিলেটে মাসব্যাপী 'সৃজনশীল পণ্য...
সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘সৃজনশীল পণ্য প্রদর্শনী ও শিল্পপণ্য বাণিজ্য মেলা আগামী ১০ অক্টোবর থেকে...
ছবি সংগৃহীত
সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার সাত মাইল নামক স্থানে প্রাইভেট কার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত পাঁচজন। বুধবার (১৬ জুলাই) সকাল ৭টার দিকে সাত মাইলের ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুহিন আহমদ (১৮) দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের চর মুহাম্মদপুর গ্রামের গেদা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে রাস্তার পাশে খালে গিয়ে পড়ে। এতে দুই গাড়ির চালক ও যাত্রীরা আহত হন।
খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
পথিমধ্যে গুরুতর আহত রুহিন আহমদ মারা যান। আহত বাকি পাঁচজনকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান। তিনি জানান, দুর্ঘটনায় একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে।
এসএ/সিলেট
সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘সৃজনশীল পণ্য প্রদর্শনী ও শিল্পপণ্য বাণিজ্য মেলা আগামী ১০ অক্টোবর থেকে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সফর উপলক্ষে শেষ মূহুর্তের প্রস্তুতি চলছে সিলেট। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাষ্ট্রপতি সিলেট সফরে আসছেন।এ...
সিলেটের বিয়ানীবাজারে পুলিশের পৃথক অভিযানে চোরাচালান ও চুরির ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে দুজন নারী। এ সময় ভারতীয় লেদার সক্সের ২২০ প্যাকেটসহ...
মঙ্গলবার ( ১৫ সেপ্টেম্বর) সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর সফর ঘিরে নগরজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। মাজার জিয়ারত ও নাগরিক...
নগরের গুরুত্বপূর্ণ সড়ক, সড়কের ডিভাইডার, ক্বীন ব্রিজ, সার্কিট হাউস এবং হযরত শাহজালাল (রহ.)-এর মাজার এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চলছে...