আজ মাঠে নামছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া
দীর্ঘ ১৫ বছর পর আবারও দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে ভালো শুরু করতে...
ছবি সংগৃহীত
গল টেস্টে প্রথম ইনিংসে ৪৯৫ রান করে বাংলাদেশ। জবাবে চতুর্থ দিনের দ্বিতীয় সেশনের শুরুতেই ৪৮৫ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। ১০ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্তর ফিফটিতে শক্ত অবস্থানে থেকে চতুর্থ দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। ১৮৭ রানের লিড নিয়েছে টাইগাররা।
১০ লিড নিয়ে ব্যাট করতে নেমে দলীয় ২৪ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ ওপেনার এনামুল হক বিজয়। ২০ বলে মাত্র ৪ রান করে ফিরে যান তিনি।
এরপর ক্রিজে আসা মুমিনুল হককে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন আরেক ওপেনার সাদমান। ৩৬ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে সুবিধা করতে পারেননি মুমিনুল। দলীয় ৬০ রানে ৪০ বলে ১৪ রান করে সাজঘরে ফিরে যান তিনি।
তবে একপ্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন সাদমান। আর তাকে ভালো সঙ্গ দিচ্ছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরই মাঝে ফিফটি তুলে নেন সাদমান। টেস্ট ক্যারিয়ারে এটি তার ষষ্ঠ ফিফটি।
শান্তকে সঙ্গে নিয়ে ৬৮ রানের জুটি গড়েন সাদমান। সেঞ্চুরির পথেই এগোচ্ছিলেন এই ওপেনার। তবে দলীয় ১২৮ রানে ১২৬ বলে ৭৬ রান করে আউট হন তিনি।
সাদমানের বিদায়ের পর ক্রিজে আসা মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন শান্ত। সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন টাইগার অধিনায়ক। আর কোনো উইকেট না হারিয়ে দিনের বাকী খেলা শেষ করেন এই দুই ব্যাটার।
৫৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে চতুর্থ দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। শান্ত ৫৬ ও মুশফিক ২২ রানে অপরাজিত আছেন।
এসএ/সিলেট
দীর্ঘ ১৫ বছর পর আবারও দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে ভালো শুরু করতে...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেইম ডেভেলপমেন্ট বিভাগের আয়োজনে, সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং প্রাইম ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায়...
সুপার সাব মোসাম্মাৎ সাগরিকার গোলে নেপালকে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার ভারতের গোয়ায় অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম...
আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। শুক্রবার মনোনয়নপত্র জমা নেওয়ার শেষ দিন ছিল। শনিবার যাচাই-বাছাই শেষে...
আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বাংলাদেশ...