সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও...
সিলেটে হামের উপসর্গ নিয়ে সাজু নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে এখন পর্যন্ত হাম উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে। নতুন করে ৪১ জন রোগী হাসপাতালে ভর্তি...
ছবি সংগৃহীত
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় পৌণে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। শুক্রবার বিজিবি ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপির টহল দল এ অভিযান চালায়।
বিজিবি জানায়, শুক্রবার সিলেট ও সুনামগঞ্জ সীমান্তের বাংলাবাজার, সোনালীচেলা, লাফার্জ, দমদমিয়া, পান্থুমাই, লবিয়া, সংগ্রাম, প্রতাপপুর ও শ্রীপুর বিওপির টহল দল অভিযান চালায়। এসময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, গরু, সুপারি, কম্বল, জিরা, চকলেট, মদ ও কসমেটিক্স জব্দ কলে।
এছাড়া বাংলাদেশ হতে পাচারকালে বিপুল পরিমাণ শিং মাছ জব্দ করা হয়। এছাড়া সিলেট শহরে সেনাবাহিনীর সাথে যৌথ অভিযান চালিয়ে বিজিবি বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী ও লেহেঙ্গা জব্দ করে।
জব্দকৃত পণ্যের বাজার মূল্য প্রায় ১ কোটি ৭৪ লাখ ২৭ হাজার ৬৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল নাজমুল হক জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
এসএ/সিলেট