মাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা...
প্রবাসীদের জন্য আধুনিক ও উন্নত সেবা নিশ্চিত করতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও...
ছবি সংগৃহিত
সিলেটের জকিগঞ্জে বর-কনেকে বহনকারী মাইক্রোবাস (হাইয়েস) গাড়ির ধাক্কায় অটোরিকশা (টমটম) চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বর-কনেসহ ৭/৮ জন বরযাত্রী আহত হয়েছেন। তন্মধ্যে শিশুসহ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার (১৮ জুন) বিকাল ৪ টায় জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়ন অফিস সংলগ্ন হানিফগ্রাম এলাকার সিলেট-জকিগঞ্জ সড়কে মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় নিহত টমটম চালক শাহাব উদ্দিন সাবু (৪৮) জকিগঞ্জ উপজেলার ৭নং বারঠাকুরী ইউপি'র হাসিতলা (লাড়িগ্রাম)-এর মৃত শফিকুর রহমানের ছেলে।
ঘটনাস্থল থেকে রহমত আলী হেলালী জানান, জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউপি'র বাল্লাহ গ্রামের জামাল আহমদের ছেলে আবুল কালামের সাথে একই উপজেলার কাজলসার ইউপির কড়ইমুড়া গ্রামের আব্দুল জব্বারের মেয়ে রোজিনা আক্তার-এর স্থানীয় সোনাসার সৌদিয়া কমিউনিটি সেন্টারে বিয়ে শেষে বরের বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বর ও কনেকে বহনকারী মাইক্রোবাস হানিফগ্রাম দারুল ফয়েজ মাদ্রাসার সামনে আসা মাত্র বিপরীত দিক থেকে আসা একটি টমটমকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক নিহত হন। এ সময় বর ও কনেবাহী গাড়িটি সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগলে বর-কনেসহ ৭/৮ জন বরযাত্রী আহত হন।
বরের গাড়িতে থাকা ছোট্ট একটি মেয়ে শিশুসহ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিক আহতদের নাম ঠিকানা জানা যায়নি। এ বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, পুলিশের একটি টিম ঘটনাস্থলে রয়েছেন। এখন পর্যন্ত টমটম চালক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ বিষয়ে পুলিশ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এসএ/সিলেট
প্রবাসীদের জন্য আধুনিক ও উন্নত সেবা নিশ্চিত করতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও...
সিলেট সদর সাবরেজিস্ট্রার অফিসে জাল কাগজপত্র ব্যবহার করে জমি বিক্রির চেষ্টার অভিযোগে ক্রেতা ও বিক্রেতা পক্ষের দুই প্রতিনিধিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ...
সিলেটের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৭৫ লাখ ৩৯ হাজার টাকার বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ সময় এক ব্যক্তিকে আটক...
সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ওসমানীনগর থেকে গাঁজা ও ইয়াবাসহ এক নারী মাদককারবারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত ১০টার...
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত বিশেষ অভিযানে ৩২ ঘণ্টায় ১০৪ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন...