মাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা...
প্রবাসীদের জন্য আধুনিক ও উন্নত সেবা নিশ্চিত করতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও...
ছবি সংগৃহিত
ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, নৈতিক শিক্ষা এখন কেবল মাদ্রাসা থেকেই পাওয়া যায়। মাদ্রাসা অঙ্গনে ইয়াবা খায় না। কিন্তু বিশ্ববিদ্যালয়ে নেশা করা হয়। মাদ্রাসা শিক্ষায় যারা শিক্ষিত তারা অপরাধের সাথে জড়িত কম হয়।
এজন্য যুগের সাথে তাল মিলিয়ে মাদ্রাসা শিক্ষায়ও আধুনিকায়ন আনা হয়েছে। তিনি আরোও বলেন, এ দেশের ক্ষমতার চেয়ারে যে বসে, সেই সবকিছু লুটেপুটে খেতে চায়। দেশের টাকা বিদেশে পাচার করে, বিদেশে বাড়ি করে। বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর কোন দেশে এমন দৃষ্ঠান্ত নেই।
সোমবার (২১ এপ্রিল) রাত ৮টায় সিলেটের বিশ্বনাথ পৌরসভার ১নং ওয়ার্ডের কামালপুর গ্রামে ‘আল হেরা জামেয়া ইসলামিয়া একাডেমি’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, বিশ্বের সব দেশে বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা ক্লাসের সময় শুনশান নিরবতার মধ্য দিয়ে ক্লাস করে। আর কেবল আমাদের দেশে ক্লাসের সময় শিক্ষার্থীরা ক্যান্টিনে বসে আড্ডা দেয়। আফসোসের কথা শিক্ষার্থীরা সুকুমারবৃত্তি পরিবার থেকে ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিখবে। শিক্ষাপ্রতিষ্ঠান এখন শিক্ষার্থীদের শিষ্টাচার, ভদ্রতা, নৈতিকতা শিক্ষা দেয় না। আমাদের দূর্ভাগ্য রাজনীতির দূর্বৃত্তায়নে শিক্ষা ব্যবস্থা বন্দি হয়ে আছে। রাজনীতি যদি করতে হয়, ক্যাম্পাসের বাইরে গিয়ে রাজনীতি করেন। আর রাজনীতিতে একটা সহমর্মিতা বজায় রাখেন।
আল হেরা জামেয়া ইসলামিয়া একাডেমি’র পরিচালনা কমিটির সভাপতি রফিক মিয়ার সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মাওলানা আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বুয়েটের সাবেক সহকারী অধ্যাপক ও আল হেরা জামেয়া ইসলামিয়া একাডেমির ট্রাস্টি প্রকৌশলী ড. আবুল খয়ের।
বক্তব্য রাখেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা মুনতাসির আলী, লাউয়াই মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা রওনক আহমদ, জামেয়া মোহাম্মদীয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা ফয়জুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহমুদুল হাসান মানিক, ক্যামব্রিয়ান কলেজের পরিচালক শাহিন আহমদ রাজু, মাদ্রাসা শিক্ষক মাওলানা ওলিউর রহমান, মাওলানা মুফতি শিহাব উদ্দিন, হাফিজ মাওলানা শরিফ উদ্দিন, মাওলানা হাসান বিন ফাহিম, সংগঠক ময়নুল হক জানু মিয়া।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী এহসান বিন সিদ্দিক, ভার্চুয়ালী স্বাগত বক্তব্য রাখেন একাডেমির প্রতিষ্ঠাতা মাওলানা রুহুল আমিন দিলোয়ার ও শেষে মোনাজাত করেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন। এসময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
প্রবাসীদের জন্য আধুনিক ও উন্নত সেবা নিশ্চিত করতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও...
সিলেট সদর সাবরেজিস্ট্রার অফিসে জাল কাগজপত্র ব্যবহার করে জমি বিক্রির চেষ্টার অভিযোগে ক্রেতা ও বিক্রেতা পক্ষের দুই প্রতিনিধিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ...
সিলেটের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৭৫ লাখ ৩৯ হাজার টাকার বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ সময় এক ব্যক্তিকে আটক...
সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ওসমানীনগর থেকে গাঁজা ও ইয়াবাসহ এক নারী মাদককারবারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত ১০টার...
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত বিশেষ অভিযানে ৩২ ঘণ্টায় ১০৪ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন...