চা শিল্পের আধুনিকায়ন ও...
দেশের চা শিল্পে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় চা দিবস-২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে শীর্ষ চা বাগান, প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সম্মাননা প্রদান...
ছবি সংগৃহিত
মৌলভীবাজারে ভাড়াটে খুনিরা মিসবাহ নামের এক নিরাপত্তারক্ষীকে খুন করতে গিয়ে ভুলে আইনজীবী সুজন মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করেছে। এ ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহার করা এক মোবাইল ফোন জব্দ করে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ এই তথ্য জানান, মৌলভীবাজারের পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন (পিপিএম-সেবা)।
গ্রেফতারকৃতরা হলেন, নজির মিয়া, মো. আরিফ মিয়া, হোসাইন আহমদ সোহান, লক্ষন নাইডু এবং আব্দুর রহিম।
প্রেস ব্রিফিং এ জানানো হয়, নজির মিয়ার সাথে প্রতিবেশি মিসবাহর পূর্বশত্রুতা ছিল। এর জেরেই মিসবাহকে হত্যার পরিকল্পনা করা হয়। সেজন্য মিসবাহকে হত্যার উদ্দেশ্যে আরেক আসামি লক্ষনের মাধ্যমে লোক ভাড়া করে নজির। ৬ এপ্রিল রাত সাড়ে ১০ টার দিকে মিসবাহ ভেবে ভিডিও কল ও পরে পাঠানো ছবির সাথে সুজন মিয়ার মিল পাওয়ায় হত্যা নির্দেশ দেয় নজির। পরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সুজন মিয়া (৩২) নিহত হন। এ ঘটনার পর নিহতের ভাই এনামুল হক সুমন মৌলভীবাজার সদর মডেল থানার মামলা দায়ের করেন।
মামলার পর থেকেই বিভিন্ন সিসি ফুটেজ পর্যালোচনা এবং তথ্য ও প্রযুক্তির সহায়তায় বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করে।
এসএ/সিলেট
দেশের চা শিল্পে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় চা দিবস-২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে শীর্ষ চা বাগান, প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সম্মাননা প্রদান...
জুড়ী (মৌলভীবাজার): মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে ! হত্যাকাণ্ডের পর অভিযুক্ত স্বামী নিজেই...
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এমপি বলেছেন, সিলেটকে আন্তর্জাতিক মানের পর্যটন ও বিমান যোগাযোগের কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা...
দুই দিনের সরকারি সফরে মৌলভীবাজার আসছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি। সফরসূচি...
মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশের ভেতর থেকে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৭ জুন) রাতে তাকে গ্রেফতার করা হয়।...