পূর্ণ মন্ত্রী হলেন মুক্তাদির-আরিফ
শপথ গ্রহণ করেছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। মঙ্গলবার বিকেল ৪টার পর জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের...
স্বাস্থ্য খাত সংস্কারে ৫ দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন সিলেটের ইন্টার্ন চিকিৎসকরা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সিভিল সার্জন অফিসের সামনে অবস্থান কর্মসূচী পালনকালে এ হুঁশিয়ারি দেন।
এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কাউকে চিকিৎসকের স্বীকৃতি না দেওয়াসহ পাঁচ দফা দাবিতে রবিবার থেকে কর্মবিরতি পালন করেছেন তারা।এতে রোগীদের সেবায় ব্যাঘাত ঘটছে। এছাড়া হাসপাতালের বিভিন্ন বিভাগের স্থায়ী চিকিৎসকদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।
দুপুর ১২টার দিকে সিভিল সার্জন অফিসের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করনে ইন্টার্ন চিকিৎসকরা। পরে সিভিল সার্জন বারবার একটি স্মারকলিপি প্রদান করেন তারা।
এ সময় ইন্টার্ন চিকিৎসকরা জানান, দ্বিতীয় দিনের মতো টানা কর্মবিরতি পালন করছেন তারা। সারা দেশের সকল মেডিকেল কলেজের সঙ্গে একাত্মতা পোষণ করে পূর্ণাঙ্গ রায় ও ৫ দফা দাবি আদায় না হলে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন যাবেন ইন্টার্ন চিকিৎসকরা।
এদিকে, স্মারকলিপি গ্রহণকালে সিলেটের সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী দাবি আদায়ের আন্দোলনের পাশাপাশি চিকিৎসা সেবা চালিয়ে যাওয়ার জন্য সকল ইন্টার্ন চিকিৎসকদের অনুরোধ করেন ।
নিজস্ব প্রতিবেদক