সংসদে বিল পাস :...
সংসদে সরকারি চাকরি (সংশোধন) বিল- ২০২৬ পাস হয়েছে। রোববার (৫ এপ্রিল) জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী সরকারি চাকরি (সংশোধন) বিল, ২০২৬ সংসদে উত্থাপন করলে তা পাস...
ছবি সংগৃহীত
প্রাথমিকে ৯৩ শতাংশ শিক্ষক মেধার ভিত্তিতে নিয়োগ হবে জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিকে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ মেধার ভিত্তিতে, থাকছে না কোনো পোষ্য কোটা। সেই সঙ্গে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক নিয়োগে প্রি-সার্ভিস প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
রোববার খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে খুলনা বিভাগের বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রাথমিকের বাজেট বৃদ্ধি সময়ের দাবি। প্রাথমিক পর্যায়ে মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একার পক্ষে সম্ভব নয়, এজন্য দরকার সমাজের সবার সামগ্রিক অংশগ্রহণ। এ লক্ষ্য অর্জনে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
বিধান রঞ্জন পোদ্দার বলেন, আমাদের দেশে প্রাথমিকের ভৌত অবকাঠামো সুন্দর। কিছু এলাকায় সমস্যা আছে। সেগুলো সুন্দর করা হচ্ছে। ঢাকা সিটি করপোরেশন ও ঢাকার পার্শ্ববর্তী এলাকায় দৃষ্টিনন্দন স্কুল নির্মাণ করা হচ্ছে।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সবগুলো প্রাথমিক স্কুলে 'মিড ডে মিল' চালু করা হবে। এ সংক্রান্ত প্রকল্পটি একনেকে পাশের অপেক্ষায় আছে। প্রথম পর্যায়ে ১৫০ টি উপজেলার সব স্কুলে এই 'মিড ডে মিল' চালু হবে। কক্সবাজার ও বান্দরবানসহ দেশের কিছু স্কুলে 'মিড ডে মিল' চালু আছে।
বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত ডিআইজি জয়দেব চৌধুরী। সভায় আরও বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান, খুলনা বিভাগীয় উপপরিচালক ড. মো.শফিকুল ইসলাম।
মতবিনিময়সভায় সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভাগীয় ও জেলা শিক্ষা অফিসার, পিটিআইর সুপারিনটেনডেন্ট, থানা শিক্ষা অফিসারসহ প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্টরা সরাসরি ও অনলাইনে উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
সংসদে সরকারি চাকরি (সংশোধন) বিল- ২০২৬ পাস হয়েছে। রোববার (৫ এপ্রিল) জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী সরকারি চাকরি (সংশোধন) বিল, ২০২৬ সংসদে উত্থাপন করলে তা পাস...
শিক্ষা ক্যাডার নিয়োগে ৪৯তম বিশেষ বিসিএসের প্রবেশপত্র গত ৫ অক্টোবর রাত থেকে ডাউনলোড শুরু হয়। ওইদিন রাত থেকে পরীক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট...
সিলেটসহ দেশের আট বিভাগীয় শহরের ২৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে অনুষ্ঠিত হলো ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। শুক্রবার সকাল ১০টায় শুরু হওয়া এই পরীক্ষা...
চিকিৎসক নিয়োগে ৪৮তম বিসিএস (বিশেষ) এর লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) আগামী ১৮ জুলাই সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।মঙ্গলবার বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি) এক...
নতুন করে তিন হাজার চিকিৎসক নিয়োগ দিতে ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর মধ্যে সহকারী সার্জন হিসেবে নেওয়া হবে দুই হাজার...