বিয়ানীবাজারে বাবার দায়ের কোপে কিশোরী...
সিলেটের বিয়ানীবাজারে বাবার দায়ের কোপে কিশোরী মেয়ে নিহত হয়েছে। নিহত কিশোরী রায়কা আক্তার রিয়া (১৭) গোলাপগঞ্জ উপজেলার রায়গড় গ্রামের আবু বক্করের...
প্রতীকী ছবি
সিলেট মহানগরের বন্দরবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেেন। মঙ্গলবার (৩০ জুলাই) বিকাল ৪টার দিকে বন্দরবাজারের করিম উল্লাহ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত শিহাব উদ্দিন (২০)সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর এলাকার রাউতখাই গ্রামের সুমন আহমেদের ছেলে। তিনি একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতেন।
ছিনতাইকারীর ছুরিকাঘাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন শিপন। তিনি বলেন- ছিনতাইকারীর নাম রানা আহম্মদ। সে সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় বসবাস করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শিহাব উদ্দিন মঙ্গলবার বিকাল চারটার দিকে একটি কাজে করিম উল্লাহ মার্কেটের সামনে রাস্তা দিয়ে যাওয়ার সময় হাতে থাকা মোবাইল ফোন ছুঁ মেরে নিয়ে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ছিনতাইকারী রানা। এ সময় শিহাব তাকে ঝাপটে ধরলে তার কাছে থাকা ছুরি দিয়ে আঘাত করে।
পথচারীরা গুরুতর আহত অবস্থায় শিহাবকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে পুলিশ অভিযান চালিয়ে রানাকে গ্রেফতার করে। তাকে বুধবার আদালতে পাঠাবে পুলিশ।
এসএ/সিলেট
সিলেটের বিয়ানীবাজারে বাবার দায়ের কোপে কিশোরী মেয়ে নিহত হয়েছে। নিহত কিশোরী রায়কা আক্তার রিয়া (১৭) গোলাপগঞ্জ উপজেলার রায়গড় গ্রামের আবু বক্করের...
সিলেট-জকিগঞ্জ সড়কে বেপরোয়া একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত...
সিলেটে নতুন জেলা প্রশাসক হিসেবে আব্দুল্লাহ আল মামুনকে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন...
‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষ্যে সিলেটে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান...
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:: কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।...