বিশ্বনাথে ছাত্রদল নেতাকে মারধরের...
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:: সিলেটের বিশ্বনাথে ছাত্রদল নেতা আব্দুল মজিদ বকুলকে মারধরের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ’সহ...
ছবি সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাটে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ৩ জনকে আটক করেছে থানাপুলিশ। শনিবার (২২ জুন) রাতে উপজেলার রসুলপুর গ্রামের পার্শ্ববর্তী হাজী সুনামিয়া জুনে গণধর্ষণের ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- গোয়াইনঘাটের পুর্বজাফলং ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মন্তাজ আরীর ছেলে আকরাম হোসেন, একই ইউনিয়নের গুচ্ছ গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে জামাল উদ্দিন ও রসুলপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মাসুদ রানা।
মামলা সূত্রে জানা যায়, গোয়াইনঘাট উপজেলার পুর্ব জাফলং ইউনিয়নের রসুলপুর গ্রামের একটি কলোনির ভাড়াটিয়া এক তরুণীকে (২২) শনিবার রাতে অভিযুক্ত শাহজাহান ও ফরিদসহ কয়েকজন জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী হাজী সুনামিয়া জুনের নির্জন একটি জায়গায় নিয়ে যায়। পরে পাঁচজন মিলে ওই তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে অচেতন অবস্থায় ফেলে রেখে চলে যায়।
স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে স্বজনরা গিয়ে তাকে উদ্ধার করে গোয়াইনঘাট থানাপুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে রাতেই ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
মঙ্গলবার (২৫ জুন) এই ঘটনায় নির্যাতিতা তরুণী বাদী হয়ে ৫ জনকে আসামি করে গোয়াইনঘাট থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।পরে পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ৩ গ্রেফতার করা হয়েছে। পরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।
এসএ/সিলেট
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:: সিলেটের বিশ্বনাথে ছাত্রদল নেতা আব্দুল মজিদ বকুলকে মারধরের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ’সহ...
সিলেটের জকিগঞ্জ থানাধীন খলাছড়া ইউনিয়নের মাদারখাল এলাকায় অভিযান চালিয়ে ৬শ' পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৪ সেপ্টেম্বর)...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। এখন গণতন্ত্রকে রক্ষা করা এবং তা...
সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৭ লাখ ৭২ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।...
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান বয়কটের ঘোষণা দিয়েছেন সিলেট মহানগর বিএনপি, জেলা ও...