নগরীতে জেলা প্রশাসনের অভিযান, মসলা...
নানা অনিয়ম ও অসঙ্গতির কারণে নগরীর কালিঘাট এলাকায় একটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। সোমবার জেলা প্রশাসনে...
ছবি সংগৃহীত
নানা অনিয়ম ও অসঙ্গতির কারণে নগরীর কালিঘাট এলাকায় একটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। সোমবার জেলা প্রশাসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীবের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানে কালিঘাট বাজারের ভাই ভাই মসলা মিল নামক এই প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ময়দা পাওয়া যায়। এছাড়া প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অনুমোদনপত্র নেই, পরিষ্কার-পরিচ্ছন্নতায় ঘাটতি, পণ্য প্যাকেজিং এর ক্ষেত্রে ভুল তথ্য ও লেবেলজনীত সমস্যা এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত মসলা আইটেম প্রস্তুত, প্যাকেজিং ও বিক্রয় করার প্রমাণ পাওয়া যায়।
পরে এই প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সিলেট মেট্রোপলিটনের নিরাপদ খাদ্য অফিসার সৈয়দ সারফরাজ হোসেনসহ পুলিশ এবং আনসার সদস্যরা অংশ নেন।
এসএ/সিলেট
নানা অনিয়ম ও অসঙ্গতির কারণে নগরীর কালিঘাট এলাকায় একটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। সোমবার জেলা প্রশাসনে...
কানাইঘাট উপজেলার সুনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া দারুল কোরআন শিবনগর মাদ্রাসার এনাম ও হিসাবের জলসা আগামী ৯ নভেম্বর (সোমবার) মাদ্রাসা...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, কুদরত উল্লাহ মার্কেট একটি ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান। এটি শুধু সিলেট নগরীতেই পরিচিত নয়,...
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে...
নগরের ইমারত নির্মাণ বিধিমালা যথাযথভাবে অনুসরণ নিশ্চিতকরণ এবং ভবন মালিকদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাঠে নেমেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)।...