জামেয়া ইসলামিয়া দারুল কোরআন শিবনগর মাদ্রাসার বার্ষিক এনাম ও হিসাবের জলসা ৯ নভেম্বর

post-title

ছবি সংগৃহীত

কানাইঘাট উপজেলার সুনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া দারুল কোরআন শিবনগর মাদ্রাসার এনাম ও হিসাবের জলসা আগামী ৯ নভেম্বর (সোমবার) মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।

ওইদিন সকাল ১০ টা হতে পরদিন সকাল পর্যন্ত দুনিয়া ও আখিরাতে প্রকৃত সফলতা অর্জনের জন্য আল্লাহভীতি (তাকওয়া) অর্জন এবং উত্তম চরিত্র গঠনের গুরুত্বপ‚র্ণ নসিহত করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন দেশ বরণ্যে আলেম অত্র মাদ্রাসার মুহতামিম শায়খুল হাদিস আল্লামা হযরত মাওলানা শায়খে আলীমুদ্দীন দুর্লভপুরী।

বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করবেন প‚র্ব সিলেট আযাদ দ্বীনি আরবি মাদরাসা শিক্ষা বোর্ড-এর নাযিমে ইমতিহান (পরীক্ষা নিয়ন্ত্রক) হযরত মাওলানা শামসুদ্দীন দুর্লভপুরী ও সিলেট দারুল হুদা মাদ্রাসার নায়েবে মুহতামিম হযরত মাওলানা সিরাজুল ইসলাম।

এছাড়াও দেশবরেণ্য উলামায়ে কেরামগণ ওয়াজ ফরমাইবেন। ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন অত্র মাদ্রাসার নায়েবে মুহতামিম হযরত মাওলানা তাজ উদ্দিন। উক্ত মাহফিলে সকল তৌহিদী জনতাকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।

এসএ/সিলেট