জামেয়া ইসলামিয়া দারুল কোরআন শিবনগর...
কানাইঘাট উপজেলার সুনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া দারুল কোরআন শিবনগর মাদ্রাসার এনাম ও হিসাবের জলসা আগামী ৯ নভেম্বর (সোমবার) মাদ্রাসা...
কুদরত উল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির কার্যকরী কমিটির অভিষেক সম্পন্ন
ছবি সংগৃহীত
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, কুদরত উল্লাহ মার্কেট একটি ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান। এটি শুধু সিলেট নগরীতেই পরিচিত নয়, বৃহত্তর সিলেটবাসীর কাছেও পরিচিত ও নির্ভযোগ্য স্থান। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ এই মার্কেটে এসে মাদরাসার বই ও ইসলামী বই ক্রয় করে থাকেন। এছাড়াও ডিজিটাল এই যুগে কম্পিউটারের বিভিন্ন কাজের জন্যও গ্রামের মানুষগুলো নিশ্চিন্তে এই মার্কেটে এসে কাজ করে থাকেন।
তিনি মার্কেটের ঐতিহ্যকে ধরে রেখে ব্যবসায়ীদের আন্তরিকতার সাথে ব্যবসা পরিচালনা করার আহবান জানিয়ে এই মার্কেটের রাস্তাটি সংস্কার, পানি ও ওয়াশ রুমের ব্যবস্থা দ্রুত করে দেয়ার আশ্বাস প্রদান করেন।
তিনি রবিবার রাতে কুদরত উল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কুদরত উল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটির ১ম সেশনের সভাপতি মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হাদী চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি, দৈনিক জালালবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস উন নুর, কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ। বক্তব্য রাখেন হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুদরত উল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটির সহ সভাপতি মো. সফিকুল ইসলাম অ্যাডভোকেট ও সহ সভাপতি মাওলানা আব্দুল আজিজ, ১ম সেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রউফ, ২য় সেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন শিকদার, সহ সাধারণ সম্পাদক সালমান বিন মালেক, কোষাধ্যক্ষ মো. আব্দুস সালাম, অফিস সম্পাদক ফজলুল হক জুনেদ, সদস্য ফয়ছল আহমদ তাপাদার, প্রভাষক মো. জাহাঙ্গীর আলম, মো. আব্দুল ওয়াদুদ আজাদ ও মোঃ তাহির হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান কমিটির নেতৃবৃন্দ। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে সম্মানন ক্রেস্ট প্রদান করা হয়।
প্রধান অতিথি সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সহ বিশেষ অতিথিবৃন্দ কুদরত উল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করে বরণ করে নেন।
এসএ/সিলেট
কানাইঘাট উপজেলার সুনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া দারুল কোরআন শিবনগর মাদ্রাসার এনাম ও হিসাবের জলসা আগামী ৯ নভেম্বর (সোমবার) মাদ্রাসা...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, কুদরত উল্লাহ মার্কেট একটি ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান। এটি শুধু সিলেট নগরীতেই পরিচিত নয়,...
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে...
নগরের ইমারত নির্মাণ বিধিমালা যথাযথভাবে অনুসরণ নিশ্চিতকরণ এবং ভবন মালিকদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাঠে নেমেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)।...
নগর ব্যবস্থাপনা ও উন্নয়নে অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও...