কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান...
কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নব-গঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় কানাইঘাট...
ছবি সংগৃহীত
নগরের এয়ারপোর্ট থানাধীন পাটানগাঁও এলাকায় পুলিশের চেকপোস্টে রেজিস্ট্রেশনবিহীন একটি মিনি পিকআপ থেকে ১ হাজার ২৩২ কেজি ভারতীয় টমেটো জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। জব্দ করা টমেটোর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২৩ হাজার ২০০ টাকা।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোররাত আনুমানিক ১২টা ৫ মিনিটে এয়ারপোর্ট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সরওয়ার্দীর নেতৃত্বে পুলিশের একটি দল পাটানগাঁও এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিল।
এ সময় পুলিশের সংকেত অমান্য করে পালানোর চেষ্টাকালে রেজিস্ট্রেশনবিহীন মিনি পিকআপটি আটক করা হয়। পরে গাড়িটি তল্লাশি করে ৫৬টি প্লাস্টিকের ক্যারেটে রাখা ১ হাজার ২৩২ কেজি ভারতীয় টমেটো পাওয়া যায়।
পুলিশ জানায়, জব্দ করা টমেটোর আনুমানিক মূল্য ১ লাখ ২৩ হাজার ২০০ টাকা। পরে জব্দ তালিকা প্রস্তুত করে টমেটোগুলো জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সিলেটের গোয়াইনঘাট উপজেলার বালেশ্বর খাগড়ী গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মো. শায়েখ এবং জৈন্তাপুর উপজেলার কালিপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মো. হেলাল। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএ/সিলেট
কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নব-গঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় কানাইঘাট...
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক...
সিলেটে পৃথক অভিযান চালিয়ে ৭২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ও বিজিবি ১৯ ব্যাটালিয়ন। বুধবার (২২...
সিএনজি গাড়ীর সিরিয়াল নিয়ে গত মঙ্গলবার সকালে পূর্ব বিরোধের জের ধরে কানাইঘাটে সিএনজি চালক শাহাব উদ্দিন (৩২) হত্যাকান্ডের মামলায় গ্রেফতারকৃত ৫ আসামীকে বুধবার...
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও...