সিলেটের সড়ক যেন মৃত্যুর ফাঁদ:...
সিলেটে সড়ক দুর্ঘটনায় থামছে না মৃত্যুর মিছিল। চলতি বছরের প্রথম নয় মাসে ২৬৫টি সড়ক দুর্ঘটনায় ২৮৮ জন নিহত হয়েছেন।এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬৩০ জন। একের পর এক...
ছবি সংগৃহীত
সিলেটে টিলা কেটে পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। পৃথক স্থানে অভিযান চালিয়ে টিলা কাটার অপরাধে দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) গোলাপগঞ্জ উপজেলার ধারাবহর গ্রাম ও সিলেট সদর উপজেলার খাদিমনগর চৌমুহনী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
দুপুর ১টায় গোলাপগঞ্জের ধারাবহর গ্রামে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ। সেখানে টিলা কেটে ঘর নির্মাণের অপরাধে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, বিকেল ৩টায় খাদিমনগর চৌমুহনী এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শিহাব সারার অভী। সেখানেও টিলা কাটার অপরাধে পরিবেশ সংরক্ষণ আইনে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর ও শাহপরাণ (রহ.) থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
এ বিষয়ে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় টিলা কাটার বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। টিলা কাটা ও অবৈধ দখলের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানানো হয়
এসএ/সিলেট
সিলেটে সড়ক দুর্ঘটনায় থামছে না মৃত্যুর মিছিল। চলতি বছরের প্রথম নয় মাসে ২৬৫টি সড়ক দুর্ঘটনায় ২৮৮ জন নিহত হয়েছেন।এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬৩০ জন। একের পর এক...
পৈতৃক সম্পত্তি...
নগরীতে অসামাজিক কার্যকলাপের দায়ে বন্দর বাজারস্থ হোটেল উত্তরা (আবাসিক) সিলগালা করেছে প্রশাসন। সিলেট মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ বৃহস্পতিবার...
পাসপোর্ট ব্লকজনিত কারণে সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমদকে জৈন্তাপুর থানায় ফেরত পাঠিয়েছে তামাবিল...
এহসানুল ইসলাম ও তাজিন ইসলাম কর্তৃক পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি এবং অর্থ আত্মসাতের অভিযোগ এনে সিলেট প্রেসক্লাব ও বিভিন্ন ফেসবুক পেজে আয়োজিত সংবাদ সম্মেলনের...