স্কারবরো সাউথওয়েস্টে সোশ্যাল...
শাহজাহান সেলিম বুলবুল , টরন্টো ,কানাডা: বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জোরালো সমর্থন ও বৈচিত্র্যময় পরিবেশকে সঙ্গী করে টরন্টোর ওয়ার্ড ২০ (স্কারবরো...
দ্য ইকোনমিস্টের প্রতিবেদন
প্রতীকী ছবি
কয়েক বছর ধরে সারা দেশে বেড়ে চলছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এর মধ্যে গেল বছর এ রোগে সবচেয়ে বেশি আক্রান্ত আর মৃত্যু দেখেছে দেশবাসী। এক বছরেই সারা দেশে ঝরেছে ১ হাজার ৭০৫ প্রাণ। হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৬৪ জেলায় প্রায় সোয়া তিন লাখ মানুষ।
দেশের পাশাপাশি বিশ্বের অন্য দেশেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নাটকীয়ভাবে বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুয়ায়ী, ২০০০ সালে প্রায় ২০ হাজার মানুষ ডেঙ্গুতে মারা যায়। আর আশঙ্কা করা হচ্ছে, চলতি বছর বিশ্বে ৪০ হাজার মানুষ এ রোগে মারা যেতে পারেন। অন্যদিকে ২০০০ থেকে ২০২২ সালের মধ্যে ম্যালেরিয়ায় মৃত্যুর সংখ্যা কমেছে ৩০ শতাংশ।
দ্য ইকোনমিস্টের প্রতিবেদন বলছে, একটি স্ত্রী এডিস মশা যদি ফ্ল্যাভিভাইরাস প্যাথোজেন বহন করে এবং এ অবস্থায় কাউকে কামড় দেয় তাহলে ভুক্তভোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হতে পারেন। অধিকাংশ ক্ষেত্রে সংক্রমণ লক্ষণ ছাড়াই চলে গেলেও দুর্ভাগ্যজনকভাবে কিছু ক্ষেত্রে ব্রেকবোন ফিভার দেখা যায়, যা গুরুতরভাবে জয়েন্টে ব্যথা, রক্তক্ষরণ এমনকি মাঝে মাঝে মৃত্যু পর্যন্ত ঘটায়। ডেঙ্গুর আফটার-ইফেক্টও যন্ত্রণাদায়ক। ইউনাইটেড স্টেটস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন মনে করে সারা বিশ্বে প্রতি বছর ১০ কোটি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত অঞ্চল লাতিন আমেরিকা। ২০০০ থেকে ২০০৫ সালে সেখানে বছরে গড়ে পাঁচ লাখ মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন। কিন্তু ২০২৩ সালে অঞ্চলটিতে ৪৬ লাখ মানুষ এ রোগে আক্রান্ত হন। এদিকে ২০২৪ সালে এরই মধ্যে সেখানে প্রায় ৬০ লাখ রোগী শনাক্ত হয়েছেন। এ হিসাবে, সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত ব্রাজিলের মানুষ।
অন্যদিকে ডেঙ্গুর মোকাবিলায় দীর্ঘদিন ধরেই ভালো কাজ করছে সিঙ্গাপুর। দেশটি স্বাস্থ্যকর্মীদের দিয়ে নিয়মিত মনিটরিং করছে। তাছাড়া কোথাও পানি জমেছে কি না তার খোঁজ করা, লার্ভা সংগ্রহ এবং দায়ীদের জরিমানার আওতায় নিয়ে আসা হয়েছে। মশার কেন্দ্রস্থলগুলোতে নিয়মিত ওষুধ ছেটানো হয়।
২০১৬ সাল থেকে সিঙ্গাপুর আরেকটি উচ্চ প্রযুক্তির ডেঙ্গু প্রোগ্রাম পরিচালনা করছে। প্রতি সপ্তাহে এটি ওলবাচিয়া ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামিত ৫০ লাখ মশা ছেড়ে দেয়, যা ডেঙ্গু সৃষ্টিকারী ভাইরাস ছড়াতে বাধা দেয়। এতে বছরে দেশটির প্রায় ৩৫ লাখ ডলার খরচ হয়। এখনো ডেঙ্গুর কোনো ভ্যাকসিন বাজারে আসেনি, তবে এক্ষেত্রে চেষ্টা চলছে।
এসএ/সিলেট
শাহজাহান সেলিম বুলবুল , টরন্টো ,কানাডা: বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জোরালো সমর্থন ও বৈচিত্র্যময় পরিবেশকে সঙ্গী করে টরন্টোর ওয়ার্ড ২০ (স্কারবরো...
যুক্তরাজ্যে মাস্টার্স ক্লাব (ICO)-এর ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে আন্তর্জাতিক সম্প্রদায় সংঘের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন...
ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তরের শহরতলি ওভেরভিলিয়ে শহরে শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে এক ভয়াবহ গ্যাস বিস্ফোরণে দুই বছর বয়সী বাংলাদেশি শিশু নাহিলের মৃত্যু...
শাহজাহান সেলিম বুলবুল (কানাডা) :কানাডার অন্টারিওর স্কারবোরো সাউথওয়েস্ট আসনের প্রাদেশিক উপনির্বাচনে জয় পেয়েছেন নিউ ডেমোক্রেটিক পার্টির (এনডিপি)...
নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬১৬ জনে দাঁড়িয়েছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এখনো ১ হাজার ৯২৪ জন নিখোঁজ রয়েছেন। এ ছাড়া...