কুমারী পূজা পরিদর্শনে সিসিক প্রশাসক,...
সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ভবিষ্যতেও ধরে রাখার আহ্বান জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেছেন,...
ছবি সংগৃহীত
সিলেট নগরে গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সিলেট জেলা ও মহানগর শাখা।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৯ অক্টোবর) বিকেলে নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্ট ও আশপাশের ব্যস্ত এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় সাধারণ পথচারী, ব্যবসায়ী ও যানবাহনের চালকদের মধ্যে লিফলেট বিতরণ করেন যুবদলের নেতাকর্মীরা।
লিফলেট বিতরণকালে যুবদল নেতৃবৃন্দ বলেন, দেশের বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে এবং সর্বস্তরের মানুষের ভোগান্তি লাঘবে সরকার আন্তরিকতার সাথে তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। সংকট মোকাবিলায় বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে নেওয়া নানা উদ্যোগের সুফল শিগগিরই জনগণ পাবেন। সরকারের এসব বাস্তবমুখী উদ্যোগ সফল করতে সচেতনতার পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতাও কামনা করেন তাঁরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ, সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মোহাম্মদ সম্রাট হোসেন, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিনার, সিলেট জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কয়েস আহমদ, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক স্বপন, জেলা যুবদলের সহ-সভাপতি মকসুদুল করিম নুহেল, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল, মহানগর যুবদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহেদি প্রিন্স, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব এবং মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদসহ জেলা ও মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসএ/সিলেট
সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ভবিষ্যতেও ধরে রাখার আহ্বান জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেছেন,...
ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান...
মহানগরীতে পুলিশের বিশেষ অভিযানে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩ হাজার ১৯০ কেজি ভারতীয় টমেটো, ৩৯ বোতল বিদেশি মদ, ৫৪টি ভারতীয় কম্বল ও ২৫টি ইয়াবা উদ্ধার করা...
কানাইঘাট উপজেলা ও পৌরসভা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধিত (লাইসেন্স নং-৭৫) ও আরজিএসসি (টি.ও নং...
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামন্ডব পরিদর্শন করেছেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের...