কানাইঘাট থানা পুলিশের অভিযানে...
কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই মোটর সাইকেলসহ ইয়াহিয়া নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ইয়াহিয়াকে শনিবার (১৭ অক্টোবর) আদালতে প্রেরণ করা...
ছবি সংগৃহীত
সিলেট নগরবাসীসহ দেশের সানতন হিন্দু সম্প্রদায়ের সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শনিবার (১৭ অক্টোবর) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। আবহমানকাল ধরে এ দেশের মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহমর্মিতার মধ্য দিয়ে বিভিন্ন ধর্মীয় উৎসব উদযাপন করে আসছে। এই ঐতিহ্য বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত।
তিনি বলেন, সিলেটের রয়েছে দীর্ঘদিনের ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের ঐতিহ্য। এই ঐতিহ্যকে ধারণ করে শারদীয় দুর্গাপূজা আনন্দ, উৎসাহ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে- এটাই প্রত্যাশা। নগরবাসী যাতে নিরাপদ, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে বিষয়ে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।
সিসিক প্রশাসক বলেন, পূজামণ্ডপগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, মশক নিধন, সড়কবাতি সচল রাখা এবং প্রয়োজনীয় নাগরিক সেবা নিশ্চিত করতে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগগুলো কাজ করছে। পূজা উদযাপনকে সফল ও নির্বিঘ্ন করতে সিসিকের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি শারদীয় দুর্গাপূজার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করে বলেন, উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক এবং পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হোক। শারদীয় দুর্গোৎসব সবার জীবনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক- এই কামনা করছি।
এসএ/সিলেট
কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই মোটর সাইকেলসহ ইয়াহিয়া নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ইয়াহিয়াকে শনিবার (১৭ অক্টোবর) আদালতে প্রেরণ করা...
‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক সামাজিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর উদ্যোগে সিলেটে এক মতবিনিময় সভা...
নগরীর খাদিমপাড়ায় একটি নির্মাণাধীন ভবনে নাইট গার্ড ইরফান আলী হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহত ইরফান আলী গোয়াইনঘাট উপজেলার ফতেপুর...
সিলেটের জকিগঞ্জ-শেওলা সড়কের নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি এবং অনিয়ম রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা আইনশৃঙ্খলা...
ভিশন আই ইনস্টিটিউট ঢাকা’র অধ্যাপক ডা. জহিরুল ইসলাম অচিনপুরী বলেছেন, জাতিকে উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে কর্মমুখী শিক্ষার কোনো বিকল্প নেই। বর্তমান...