চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে ব্যবস্থা...
শারদীয় দুর্গাপূজায় সহায়তা প্রদানের পাশাপাশি চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন, তাঁদের সন্তানদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা...
ছবি সংগৃহীত
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীর ওপর নির্মাণাধীন শিকপুর-বহরগ্রাম সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। এ সময় ভূমি অধিগ্রহণে যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হবে, যাচাই-বাছাই শেষে তাদের ন্যায্য পাওনা পরিশোধ করা হবে বলে আশ্বাস দেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ও বুধবারীবাজার ইউনিয়নের মধ্যবর্তী এলাকায় সেতুর নির্মাণকাজ পরিদর্শন করেন সংসদ সদস্য। পরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
মতবিনিময়কালে এমরান আহমদ চৌধুরী বলেন, শিকপুর-বহরগ্রাম সেতু স্থানীয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা। সেতু নির্মাণের জন্য যাদের জমি অধিগ্রহণ করা হবে কিংবা যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হবে, তাদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে সরকার ন্যায্য পাওনা পরিশোধ করবে।
তিনি বলেন, উন্নয়নের স্বার্থে কাউকে কাউকে ছাড় দিতে হয়। তবে এর সুফল ভোগ করেন হাজারো মানুষ। সেতুটির নির্মাণকাজ শেষ হলে সিলেট থেকে বিয়ানীবাজার উপজেলার দূরত্ব কয়েক কিলোমিটার কমে আসবে।পাশাপাশি সিলেট-৬ আসনের বাসিন্দারাও এর সুফল পাবেন।
সেতুটি চালু হলে এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন সংসদ সদস্য। তাঁর মতে, এতে জমির মূল্য বৃদ্ধি এবং স্থানীয় বেকার তরুণদের কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হতে পারে।
সেতুর কাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চিফ কনসালট্যান্ট আব্দুস সামাদ, উপজেলা প্রকৌশলী, উপজেলা বিএনপির নেতারা, স্থানীয় চেয়ারম্যান এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
উল্লেখ্য, এ পর্যন্ত নির্মাণাধীন সেতুর ৪০টি পিলারের কাজ শেষ হয়েছে। ২০২৮ সালের জুন মাসের মধ্যে কাজ শেষ হবে বহুল প্রতীক্ষিত এই ব্রিজের।
এদিকে, ব্রিজের কাজের অগ্রগতির জন্য স্থানীয়রা এমপি এমরান আহমদ চৌধুরীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তারা বলেন- জায়গা অধিগ্রহণ নিয়ে মানুষের পাওনা আদায়ে এমপি এমরান আহমদ চৌধুরীর সোচ্চার ভূমিকা আমাদেরকে আশান্বিত করেছে।
এসএ/সিলেট
শারদীয় দুর্গাপূজায় সহায়তা প্রদানের পাশাপাশি চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন, তাঁদের সন্তানদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা...
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীর ওপর নির্মাণাধীন শিকপুর-বহরগ্রাম সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান...
সিলেট সদর উপজেলার চাতল এলাকায় অবৈধভাবে টিলা কাটা প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে প্রশাসন। অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে টিলা কাটতে দেখা যায়নি। এ ঘটনায়...
সিলেট জেলা পুলিশের আওতাধীন ১১টি উপজেলায় ৪৭১টি পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মন্ডপভিত্তিক ৯০টি মোবাইল টিম গঠনের...
সিলেটের জৈন্তাপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিন মাসের শিশুসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন কিশোরী ও একজন বাসচালক রয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে...