জকিগঞ্জ-শেওলা সড়কের কাজের মান নিশ্চিতে...
সিলেটের জকিগঞ্জ-শেওলা সড়কের নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি এবং অনিয়ম রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা আইনশৃঙ্খলা...
ছবি সংগৃহীত
সিলেটের সীমান্তবর্তী সাতটি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩১ লাখ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে ৪৮ বিজিবি।
শনিবারের এসব অভিযানে ভারতীয় গরু, শীতবস্ত্র, টায়ার-টিউব, খাদ্যপণ্য ও কসমেটিকসসহ বিভিন্ন ধরনের মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার, কালাসাদেক, উৎমা, বিছনাকান্দি, প্রতাপপুর, সংগ্রাম ও মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। এসব অভিযানে ভারতীয় গরুসহ বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেন বিজিবি সদস্যরা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা জোরদার রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দ করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
সিলেটের জকিগঞ্জ-শেওলা সড়কের নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি এবং অনিয়ম রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা আইনশৃঙ্খলা...
ভিশন আই ইনস্টিটিউট ঢাকা’র অধ্যাপক ডা. জহিরুল ইসলাম অচিনপুরী বলেছেন, জাতিকে উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে কর্মমুখী শিক্ষার কোনো বিকল্প নেই। বর্তমান...
গ্যাস, বিদ্যুৎসহ বিভিন্ন সংকট মোকাবিলায় সরকারের তাৎক্ষণিক পদক্ষেপের কথা তুলে ধরে নগরীতে লিফলেট বিতরণ করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল।শনিবার (১৭...
সিলেটের সীমান্তবর্তী সাতটি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩১ লাখ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে ৪৮ বিজিবি। শনিবারের এসব...
সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত চারটি লিস্টার মেশিন অকার্যকর করা হয়েছে। এ সময় বালুভর্তি একটি...