চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে ব্যবস্থা...
শারদীয় দুর্গাপূজায় সহায়তা প্রদানের পাশাপাশি চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন, তাঁদের সন্তানদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা...
ছবি সংগৃহীত
সিলেটের জৈন্তাপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিন মাসের শিশুসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন কিশোরী ও একজন বাসচালক রয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে সিলেট-তামাবিল মহাসড়কের বিরাইমারা সেতু ও ফেরিঘাট এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম আয়াস। সে জাফলংয়ের পশ্চিম মাখেরপাড়া গ্রামের হাসানুজ্জামানের ছেলে। নিহত কিশোরীর নাম আলিফ (১৫)। তিনি বরিশাল জেলার মো. কাওসারের মেয়ে। এ ছাড়া নিহত বাসচালক হাসান প্রামানিকের (৪০) বাড়ি রাজবাড়ী জেলায়।
জানা গেছে, শনিবার দুপুর আড়াইটার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকেরা তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর থানার বিরাইমারা সেতুর পাশে দুটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির চার থেকে পাঁচজন যাত্রী আহত হন।
জৈন্তাপুর থানা পুলিশ ও তামাবিল হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে আলিফসহ কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা আলিফ ও শিশু আয়াসকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, আলিফ সিলেটের মদিনা মার্কেট এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। সেখান থেকে জাফলং ঘুরতে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।
এর আগে শনিবার দুপুর সোয়া ১২টার দিকে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুরের ফেরিঘাটসংলগ্ন এলাকায় জাফলংগামী একটি পর্যটকবাহী বাসের সঙ্গে সিলেটগামী পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসের যাত্রীসহ তিনজন আহত হন।
স্থানীয়দের সহায়তায় তামাবিল হাইওয়ে পুলিশ ও জৈন্তাপুর থানা পুলিশ আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকেরা দুপুর আড়াইটার দিকে বাসচালককে মৃত ঘোষণা করেন।
নিহত বাসচালক হাসান প্রামানিক (৪০) রাজবাড়ী জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। তামাবিল হাইওয়ে থানার ইনচার্জ এসআই নাজমুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এসএ/সিলেট
শারদীয় দুর্গাপূজায় সহায়তা প্রদানের পাশাপাশি চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন, তাঁদের সন্তানদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা...
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীর ওপর নির্মাণাধীন শিকপুর-বহরগ্রাম সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান...
সিলেট সদর উপজেলার চাতল এলাকায় অবৈধভাবে টিলা কাটা প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে টিলা কাটতে দেখা যায়নি।...
সিলেট জেলা পুলিশের আওতাধীন ১১টি উপজেলায় ৪৭১টি পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মন্ডপভিত্তিক ৯০টি মোবাইল টিম গঠনের...
সিলেটের জৈন্তাপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিন মাসের শিশুসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন কিশোরী ও একজন বাসচালক রয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে...