ইছামতি কামিল মাদরাসায় ঈদে মীলাদুন্নবী...
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে জকিগঞ্জের ইছামতি দারুল উলূম কামিল মাদরাসার উদ্যোগে আলোচনা সভা ও মুবারক র্যালি অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৭...
ছবি সংগৃহীত
সিলেটের কোম্পানীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬৯৩ পিস ভারতীয় ফ্রাইডিল ও স্কাফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন ট্রাক জব্দ করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাজুল মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গনির নেতৃত্বে পুলিশের একটি দল মহাসড়কে সন্দেহভাজন একটি ট্রাকে তল্লাশি চালায়। এ সময় ট্রাক থেকে ভারতীয় ৬৯৩ পিস ফ্রাইডিল ও স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন ট্রাকটি জব্দ করা হয়। পাশাপাশি মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাজুল মিয়াকে আটক করা হয়। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা উত্তরপাড়ার শফিক মিয়ার ছেলে।
পুলিশের তথ্যমতে, উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গনি বলেন, “মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি ট্রাক জব্দ, মাদক কারবারে জড়িত একজনকে আটক এবং বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।”
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এসএ/সিলেট
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে জকিগঞ্জের ইছামতি দারুল উলূম কামিল মাদরাসার উদ্যোগে আলোচনা সভা ও মুবারক র্যালি অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৭...
সিলেট জেলা বিএনপি নেত্রী সৈয়দা আদিবা হোসেন বলেছেন, খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের...
সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি...
উৎসাহ-উদ্দীপনা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় ও জেলা শাখার উদ্যোগে সংগঠনের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত...
বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যু বার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটির সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বঙ্গবীর...