সিলেটের সড়ক যেন মৃত্যুর ফাঁদ:...
সিলেটে সড়ক দুর্ঘটনায় থামছে না মৃত্যুর মিছিল। চলতি বছরের প্রথম নয় মাসে ২৬৫টি সড়ক দুর্ঘটনায় ২৮৮ জন নিহত হয়েছেন।এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬৩০ জন। একের পর এক...
ছবি সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ১ হাজার ২০৫ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। এ সময় কুটিনা বেগম নামে এক নারীকে আটক করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের পাতনী গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক কুটিনা বেগম পাতনী গ্রামের তেরা মিয়ার স্ত্রী।
পুলিশ সূত্র জানায়, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুকের দিকনির্দেশনায় সেকেন্ড অফিসার তানভীর ফয়েজ, এসআই সুবিনয়, এএসআই অনুপম, এএসআই লোকমানসহ সঙ্গীয় ফোর্সদের নিয়ে, পাতনী গ্রামের বাসিন্দা কুটিনা বেগমের বাড়িতে অভিযান চালায়।
অভিযানের সময় বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ১ হাজার ২০৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই কুটিনা বেগমকে আটক করা হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও মাদকের বিস্তার রোধে তাদের কঠোর ও কড়াকড়ি অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এসএ/সিলেট
সিলেটে সড়ক দুর্ঘটনায় থামছে না মৃত্যুর মিছিল। চলতি বছরের প্রথম নয় মাসে ২৬৫টি সড়ক দুর্ঘটনায় ২৮৮ জন নিহত হয়েছেন।এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬৩০ জন। একের পর এক...
পৈতৃক সম্পত্তি...
নগরীতে অসামাজিক কার্যকলাপের দায়ে বন্দর বাজারস্থ হোটেল উত্তরা (আবাসিক) সিলগালা করেছে প্রশাসন। সিলেট মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ বৃহস্পতিবার...
পাসপোর্ট ব্লকজনিত কারণে সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমদকে জৈন্তাপুর থানায় ফেরত পাঠিয়েছে তামাবিল...
এহসানুল ইসলাম ও তাজিন ইসলাম কর্তৃক পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি এবং অর্থ আত্মসাতের অভিযোগ এনে সিলেট প্রেসক্লাব ও বিভিন্ন ফেসবুক পেজে আয়োজিত সংবাদ সম্মেলনের...