ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বান্ধব পরিবেশ...
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি হলে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসবেন এবং...
ছবি সংগৃহিত
সিলেটে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের বিভাগীয় কার্যালয় পরিদর্শন করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের, প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম।
বুধবার দুপুরে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সিলেট বিভাগীয় কার্যালয় পরিদর্শনকালে তারা কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।
প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
এ সময় মন্ত্রী জাকারিয়া তাহের ও প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর বলেন, দেশের উন্নয়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষার পাশাপাশি নগরাঞ্চলে সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
তারা বলেন, সরকার শুধু আবাসন নির্মাণেই সীমাবদ্ধ নয়; নিরাপদ, পরিকল্পিত ও পরিবেশবান্ধব আবাসন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেও কাজ করছে। এর অংশ হিসেবে আবাসিক এলাকাগুলোতে পর্যাপ্ত খোলা জায়গা ও সবুজায়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
মন্ত্রী ও প্রতিমন্ত্রী আরও বলেন, সিলেটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত সুপরিকল্পিত ও নিরাপদ আবাসন প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে একদিকে সিলেটের আবাসন সংকট কমবে, অন্যদিকে পরিকল্পিত নগরায়ণ ও পরিবেশবান্ধব নগর গড়ে তোলার পথ আরও সুগম হবে।
এসএ/সিলেট
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি হলে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসবেন এবং...
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস–২০২৬ উপলক্ষে সিলেটে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর মেন্টাল হেলথ’ কর্মসূচি। শনিবার (১০ অক্টোবর) ভোর ৬টায় নগরীর ঐতিহ্যবাহী ক্বীন ব্রিজ...
সিলেটের জৈন্তাপুরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৮৫টি ভারতীয় কম্বলসহ দুই ব্যক্তিকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে...
ট্যুরিস্ট ক্লাব অব সিলেটের পূর্ণাঙ্গ কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ হোসেন খানকে সভাপতি ও সাংবাদিক কাওছার...
এই দেশের মত সম্প্রীতি আর কোথাও নেই। মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দ আয়োজিত স্মৃতিবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্প ও বাণিজ্য...