জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট শাসনের দমন-পীড়ন, গুম, হত্যা ও গুলির মুখেও গণতন্ত্রকামী মানুষ...
ছবি সংগৃহীত
সিলেটের শত বছরের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাবের নতুন সদস্য অন্তর্ভুক্তির জন্য প্রথমবারের মতো লিখিত পরীক্ষা নিয়েছে। শনিবার বিকেল ৩টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
৪০ মার্কসের লিখিত পরীক্ষায় ১১ জন পরীক্ষার্থী অংশ নেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা ১০ নম্বরের ভাইভায় অংশ নেবেন। সকল কাগজপত্র ঠিক থাকলে পরীক্ষায় উত্তীর্ণরা সদস্যপদের জন্য বিবেচিত হবেন।
পরীক্ষা আয়োজনের জন্য ক্লাবের সাবেক তিন সভাপতি ইকবাল সিদ্দিকী, আহমেদ নূর ও ইকরামুল কবিরের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। প্রশ্নপত্র প্রণয়নসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে কমিটি।
পরীক্ষা চলাকালে ক্লাব সভাপতি মুকতাবিস উন নূর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নানসহ পরীক্ষা আয়োজক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে গত এপ্রিলে অনুষ্ঠিত প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভায় লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে সদস্য অন্তর্ভূক্তির সিদ্ধান্ত হয়।
প্রসঙ্গত, সিলেট প্রেসক্লাবের সদস্য অন্তর্ভূক্তির যোগ্যতা হচ্ছে-রিপোর্টারদের ক্ষেত্রে ন্যূনতম স্নাতক এবং ফটোগ্রাফার ও ভিডিও ক্যামেরাম্যানদের ক্ষেত্রে ন্যূনতম এইচএসসি।
পাশাপাশি আবেদনকারীকে সিলেট মহানগরীতে স্থানীয় বা জাতীয় গণমাধ্যমে কমপক্ষে এক বছর সাংবাদিকতা পেশায় কর্মরত থাকার প্রমাণপত্র থাকতে হবে।
এসএ/সিলেট
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট শাসনের দমন-পীড়ন, গুম, হত্যা ও গুলির মুখেও গণতন্ত্রকামী মানুষ...
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, শহীদ সাংবাদিক এটিএম তুরাবকে টার্গেট করে গুলি করা হয়েছে। কারণ তিনি সবসময় সত্য...
সিলেট অনলাইন প্রেসক্লাব কর্তৃক প্রবর্তিত ও ঘোষিত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চলতি বছরে প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়া...
‘জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা’ পেয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার এটিএম তুরাব সহ জুলাই ২৪ আন্দোলনে নিহত ৫ সাংবাদিক...
জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ফটোসাংবাদিক এটিএম তুরাবের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির...