অস্থিতিশীলতা তৈরির চক্রান্ত প্রতিহত...
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যখনই দেশ পরিচালনার দায়িত্বে ছিল, তখনই দেশে আইনের শাসন, অর্থনৈতিক সমৃদ্ধি ও...
শ্রীরামপুরে সড়ক ও ড্রেনেজ উন্নয়ন কাজ পরিদর্শন
ছবি সংগৃহীত
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর প্রত্যন্ত এলাকাগুলোর অবকাঠামোগত উন্নয়নকে গুরুত্ব দিয়ে কাজ করছে সিলেট সিটি কর্পোরেশন। পর্যায়ক্রমে সড়ক, ড্রেনেজ ও সড়কবাতিসহ প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে।
রোববার (৯ জুলাই) বিকেলে ৪২ নম্বর ওয়ার্ডের পশ্চিম শ্রীরামপুর এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক এ সময় শ্রীরামপুর প্রধান সড়কের দুই পাশে চলমান ড্রেন নির্মাণকাজ পরিদর্শন করেন। পাশাপাশি সড়কবাতি স্থাপনের কাজের অগ্রগতিও ঘুরে দেখেন।
পরিদর্শনকালে তিনি বলেন, শ্রীরামপুর প্রধান সড়কের দুই পাশের ড্রেন নির্মাণকাজ শেষ পর্যায়ে রয়েছে। সড়কবাতি স্থাপনের কাজও প্রায় শেষ। দ্রুততম সময়ের মধ্যে ড্রেন ও সড়কবাতির কাজ সম্পন্ন করে এগুলোর উদ্বোধন করা হবে। এরপর সড়ক উন্নয়নের কাজ শুরু হবে।
তিনি আরও বলেন, এলাকার অন্যান্য অবকাঠামোগত উন্নয়নেও পর্যায়ক্রমে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। নগরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।
পরিদর্শনকালে ওয়ার্ড বিএনপি সভাপতি কামাল আহমেদ, এমাদ আহমেদ বাচ্চু মিয়া, নেখাল আহমেদ, নুরেখ আহমেদ, বিএনপি সদস্য রানা আহমেদ, জাকারিয়া আহমদ, যুবদল নেতা রাজু আহমেদ, ৪২ নম্বর ওয়ার্ড কৃষকদলের আহ্বায়ক তিতন আহমেদ, আব্দুল মালেক, সিসিকের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, উপসহকারী প্রকৌশলী খায়রুল ইসলাম অপুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যখনই দেশ পরিচালনার দায়িত্বে ছিল, তখনই দেশে আইনের শাসন, অর্থনৈতিক সমৃদ্ধি ও...
সিলেট-১ আসনের সংসদ সদস্য, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির...
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) বিশেষ অভিযান পরিচালনা করেছে।গত ২৪ ঘণ্টার এ অভিযানে বিভিন্ন অপরাধে ৫০ জনকে গ্রেফতার করা...
কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় অভিযান চালিয়ে তাকে গ্রেফার করা হয়।...
জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে একজনকে আটক করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়।আটক জুবেল আহমদ জকিগঞ্জের বীরশ্রী ইউনিয়নের...