রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম...
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আজ মঙ্গলবার সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ছবি সংগৃহীত
মহানগরীর ছড়ারপার এলাকায় কাজ করতে সিলেট সিটি কর্পোরেশনের এক কর্মচারী বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। একই সময়ে তার সাথে থাকা আরও ২জন গুরুতর আহত হয়। রবিবার (৯ আগস্ট) দুপুর আনুমানিক ১২টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত নাইম (২০) মহানগরীর কোতোয়ালী থানার শেখঘাট ভাঙ্গাটিকরপাড়া এলাকার মুহিবুরের ছেলে। আহতরা হলেন- একই এলাকার ইলিয়াছ আলীর ছেলে অপু এবং মহানগরীর শাহপরান (রহ.) থানাধীন শিবগঞ্জ খারপাড়া এলাকার আল-আমিন। তাদের সকলের বাড়ি কিশোরগঞ্জ জেলায় বর্তমানে তারা সিলেটের বিভিন্ন স্থানে বসবাস করছেন।
জানা যায়, প্রতিদিনের মতো রবিবার (৯ আগস্ট) সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে বিভিন্ন এলাকায় কাজে বের হন শ্রমিকরা। এদিন মহানগরীর ছড়ারপার এলাকায় একটি জামে মসজিদের ছাদ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে যান চারজন শ্রমিক।
এ সময় তাদের সঙ্গে মসজিদ কমিটির ক্যাশিয়ারও উপস্থিত ছিলেন। পরিষ্কার-পরিচ্ছন্নতার একপর্যায়ে তিনজন শ্রমিক মসজিদের ছাদে রাস্তার পাশের অংশে কাজ করছিলেন। ওই স্থানে লম্বা ও বাঁকা কয়েকটি রড ছিল। কাজ করার সময় ওই রডের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হন তারা তিনজন।
এসময় ঘটনাস্থলেই নাইম মারা যান। এবং তার সাথে থাকা অন্য দুইজন অপু এবং আল-আমিন আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। এসময় থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নাইমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন মহানগরীর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির। তিনি বলেন, ‘এই ঘটনায় পরিবার থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অপমৃত্যুর মামলা দায়ের করা হবে এবং ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এসএ/সিলেট
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আজ মঙ্গলবার সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা হিসেবে 'সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ' (সিউক)-এর প্রথম সভা...
সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা হিসেবে 'সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ' (সিউক)-এর প্রথম সভা...
সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘সৃজনশীল পণ্য প্রদর্শনী ও শিল্পপণ্য বাণিজ্য মেলা আগামী ১০ অক্টোবর থেকে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সফর উপলক্ষে শেষ মূহুর্তের প্রস্তুতি চলছে সিলেট। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাষ্ট্রপতি সিলেট সফরে আসছেন।এ...