অস্থিতিশীলতা তৈরির চক্রান্ত প্রতিহত...
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যখনই দেশ পরিচালনার দায়িত্বে ছিল, তখনই দেশে আইনের শাসন, অর্থনৈতিক সমৃদ্ধি ও...
ছবি সংগৃহীত
সিলেটের জকিগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের ওপর হামলার ঘটনায় আটক দুই ডাকাত সদস্যকে শনিবার কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক।
কারাগারে প্রেরিত আসামিরা হলেন- জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের ওয়াসার গ্রামের আব্দুল হাসিমের ছেলে মারুফ আহমদ ও একই ইউপির দরগাবাহারপুর গ্রামের কামাল আহমদের ছেলে দিদার আহমদ।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে জকিগঞ্জ উপজেলা রতনগঞ্জ বাজার এলাকায় সন্দেহভাজন একটি পিকআপ থামানোর সংকেত দিলে চালক তা অমান্য করে দ্রুত পালিয়ে যায়। পুলিশ পিকআপটির পিছু নিলে রাত পৌনে ১২টার দিকে সুলতানপুর ইউনিয়নের কেরাইয়া এলাকায় সেটি নিয়ন্ত্রণের চেষ্টা করেন এসআই মো. মোরশেদ আলম।
এ সময় পিকআপের ভেতর থেকে এক ডাকাত রামদা দিয়ে তার মাথায় কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে ডাকাত দলের সদস্যরা পিকআপ ফেলে হাওরের দিকে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি রামদা, চাকু ও বাঁশের লাঠি উদ্ধার করে পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ-আটগ্রাম সড়ক পথে পালিয়ে যাওয়ার সময় মারুফ ও দিদারকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘গ্রেফতার দুইজনকে ডাকাতির মামলায় গ্রেফতার করা হয়েছে। তাদেরকে গ্রেফতার করতে গিয়ে পুলিশ সদস্যের উপর হামলা করেন।
এই হামলার ঘটনায় আহত পুলিশ সদস্য বাদী হয়ে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। গ্রেফতারের পর তারা শনিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আহত পুলিশ কর্মকর্তা বর্তমানে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এসএ/সিলেট
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যখনই দেশ পরিচালনার দায়িত্বে ছিল, তখনই দেশে আইনের শাসন, অর্থনৈতিক সমৃদ্ধি ও...
সিলেট-১ আসনের সংসদ সদস্য, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির...
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) বিশেষ অভিযান পরিচালনা করেছে।গত ২৪ ঘণ্টার এ অভিযানে বিভিন্ন অপরাধে ৫০ জনকে গ্রেফতার করা...
কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় অভিযান চালিয়ে তাকে গ্রেফার করা হয়।...
জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে একজনকে আটক করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়।আটক জুবেল আহমদ জকিগঞ্জের বীরশ্রী ইউনিয়নের...