একদিনের সফরে মঙ্গলবার সিলেটে আসছেন...
বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সিলেট...
ছবি : সংগ্রহ
সিলেট-ঢাকা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১৩ জন।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে ওসমানীনগর উপজেলার খাসিকাপন এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী 'বেঙ্গল পরিবহন'-এর একটি স্লিপার বাসের সাথে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী 'ইউনিক পরিবহন'-এর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।
দুর্ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের ৭ জন যাত্রী মারা যান। পরে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে এক শিশুর মৃত্যু হয়।
দুর্ঘটনায় প্রাণহানি ও আহত হওয়া সকলেই ইউনিক পরিবহনের যাত্রী বলে জানা গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় আহত ১৩ জনকে উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
জুয়ে/সিলেট
বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সিলেট...
সিলেটের বিয়ানীবাজারে দোকান চুরির মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মুড়িয়া ইউনিয়নের বড়উধা গ্রামের মৃত মকবুল আলীর ছেলে বদরুল...
নগরীর জিন্দাবাজারে অন্য প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স দিয়ে ব্যবসা পরিচালনারঅভিযোগে ‘স্টেপ’ নামের একটি জুতার দোকানকে সিলগালা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ...
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার নতুন আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল...
জকিগঞ্জ সংবাদদাতা:: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে ঘরের দরজা ভেঙে ঢুকে এক গৃহকর্ত্রী ও তাঁর তিন সন্তানকে হাত-পা বেঁধে মারধর করে ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময়...