সিলেট জেলা ও মহানগর যুবদলের...
সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির জাতীয়...
বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ সিলেট মহানগর শাখার সভা অনুষ্ঠিত
ছবি সংগৃহীত
সিলেটের জনগুরুত্বপূর্ণ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ সিলেট মহানগর কমিটির এক বিশেষ সভা বৃহস্পতিবার দুপুর ২টায় সংগঠনের সুরমা মার্কেটস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ সিলেট মহানগর কমিটির সভাপতি এডভোকেট মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট কামরুজ্জামান এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ বদরুল ইসলাম জাহাঙ্গীর।
সভায় বক্তারা নগরীতে যানজট নিরসনে ও যাত্রী সাধারণের যাতায়াতের দুর্ভোগ লাগবে পর্যাপ্ত সিটি বাস চালুর দাবি জানান। টুকের বাজার এলাকায় একটি ফায়ার সার্ভিস ষ্টেশন স্থাপনের দাবি জানান।
সিলেট থেকে উৎপাদিত বিদ্যুৎ, সিলেটের মানুষের চাহিদা পূরণ করে জাতীয় গ্রীডে বিদ্যুৎ নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। বক্তাগণ নগরবাসীর নিরাপত্তার স্বার্থে কিশোর গ্যাং, পকেট চোর সহ সকল সন্ত্রসিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা ও নগরিকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসার এবং বেওয়ারিস কুকুরের আক্রমন থেকে নগরবাসিকে রক্ষার জন্য প্রয়োজনিয় ব্যাবস্থা গ্রহনের জোর দাবি জানান।
সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুল মুমিন লাহিন, সিলেট জেলা কমিটির সভাপতি এডভোকেট আব্দুল ওয়াদুদ, মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন (আফাজ), নূর উদ্দিন রাসেল, মুহিবুল ইসলাম ফটিক, আবুল কাশেম হেলাল তাপাদার, এডভোকেট তৌকির আহমদ, এডভোকেট আলমগির চৌধুরী, আব্দুল আহাদ, রায়হান শিমুল, মোঃ শরিফ আহমদ, দিলদার মোহাম্মদ শাহজাহান, কাওসার আহমদ খসরু, আরাফাত রহমান কাব্য প্রমুখ। বিজ্ঞপ্তি
এসএ/সিলেট
সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির জাতীয়...
সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা ও সিলেট...
যানবাহন চলাচলে অনেকটা অনুপযুক্ত সিলেটের কানাইঘাটের গাছবাড়ী-হরিপুর রাস্তা। সংস্কারে এবার এগিয়ে এলো সিলেট মেজরটিলা এলাকায় বসবাসরত কানাইঘাটিদের একমাত্র...
মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২৯ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। শনিবার (১৯ সেপ্টেম্বর) মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান...
বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটের এয়ারপোর্ট থানাধীন মহালদিক মুড়ারগাঁওস্থ নাঈমা লতিফিয়া সুন্নিয়া দাখিল...