শাবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা...
ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাস পরিষ্কার...
ছবি সংগৃহীত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফটোগ্রাফি বিষয়ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফারস অ্যাসোসিয়েশনের (সুপা) উদ্যোগে ২১ টি দেশের ৮১টি ছবি নিয়ে প্রথম পর্বের তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন ডি এর নিচতলায় সংগঠনটির উপদেষ্টারা এ প্রদর্শনীর উদ্বোধন করেন । এ আলোকচিত্র প্রদর্শনীটি ৮ আগস্ট সন্ধ্যা ৮ টা পর্যন্ত চলবে বলে জানান সংগঠনটির আয়োজকরা।
পরবর্তীতে আলোকচিত্র প্রদর্শনীর দ্বিতীয় পর্ব ঢাকা আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে ২৮ ও ২৯ আগস্ট দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, “এই প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৪ হাজারেরও বেশি আলোকচিত্র জমা পড়েছিল। এর মধ্য থেকে ভারত, স্পেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া, ইথিওপিয়া, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও মেক্সিকোসহ ২১টিরও বেশি দেশের প্রায় ৫০০টি আলোকচিত্র প্রাথমিকভাবে অন্তর্ভূক্ত করা হয়। দেশ বিদেশ থেকে জমা পড়া এসব আলোকচিত্রের মধ্য থেকে যাচাই-বাছাই শেষে বিচারমন্ডলী চূড়ান্ত প্রদর্শনীর জন্য মোট ৮১টি ছবি নির্বাচিত করেছেন। "
এসব আলোকচিত্র বাছাইয়ে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের ফটোগ্রাফি বিভাগের প্রধান খন্দকার তানভির মুরাদ, প্রখ্যাত আলোকচিত্রী মিশুক আশরাফুল আওয়াল ও শফিকুল আলম কিরণ।
এ প্রদর্শনীর নির্বাচিত ছবিগুলো একক (ক্যামেরা), মোবাইল এবং ফটো স্টোরি মোট তিনটি ক্যাটাগরিতে প্রদর্শিত হবে। পুরো প্রদর্শনীর জন্য প্রাইজমানি হিসেবে ৪০০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে বলে জানান আয়োজকরা। এই আলোকচিত্র প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে বলেও জানান তারা।
এসএ/সিলেট
ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাস পরিষ্কার...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে আনারুল মিয়া (২৭) নামের এক বহিরাগত যুবককে আটক...
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলামের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন তিন দিনের জন্য স্থগিত করেছেন...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থী জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬ পেয়েছেন, যা জাতিসংঘ একাডেমিক প্রভাব (ইউএনএআই) ও...
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগকে ‘মিথ্যাচার ও বিভ্রান্তিকর অপপ্রচার’ দাবি করেছে...