মৌলভীবাজারে অটোরিকশাচালককে কুপিয়ে...
মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার অভিযোগে এক গৃহবধূ ও তাঁর মেয়েকে গ্রেফতার করেছে...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেল ৩ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ছাত্র জনতার রক্তাক্ত আন্দোলনের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছি। এই অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য নতুন এই বাংলাদেশকে সুন্দর করে গড়ে দিয়ে যেতে হবে। আগামীতে আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে থাকবে না বৈষম্য। থাকবে না দূর্নীতি, যুলুম ও নির্যাতন।
বক্তারা আরো বলেন, জুলাই কোনো একক গোষ্ঠী বা ব্যক্তির নয়। ঐক্যবদ্ধ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়েই ৫ আগস্টে ফ্যাসিস্ট সরকারের পতন হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার এর সভাপতিত্বে ও জুলাই যোদ্ধা পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ জহিরুল ইসলাম মুন্না, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহবায়ক রেদওয়ান খান, উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, এনসিপির যুগ্ম আহবায়ক শাহ আলম সরকার, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাও, নেজাম উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমদ টিপু, সদস্য সচিব সাইফুর রহমান, যুগ্ম আহবায়ক মাসুদ রানা, জেলা ছাত্রদলের সদস্য সালমান হোসাইন, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মৌসুম সরকার, বর্তমান আহ্বায়ক, হাবিবুর রহমান টিপু, যুগ্ম আহ্বায়ক শামীম আহমদ, মেহেদী হাসান খান, সাইদুর রহমান নিশান, জুলাই যোদ্ধা, ছাইম আহমদ লিংকন তালুকদার , শেখ বদরুল হোসেন রানা।
এ ছাড়া বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভা শেষে উপজেলা শিশু একাডেমি আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এসএ/সিলেট
মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার অভিযোগে এক গৃহবধূ ও তাঁর মেয়েকে গ্রেফতার করেছে...
মৌলভীবাজারের রাজনগরে আব্দুল আজিজ হত্যা মামলার রায় হয়েছে প্রায় ১৩ বছর পর। এ মামলায় রুবেল মিয়া ও রুমান মিয়াকে মৃত্যুদণ্ড এবং জয়নাল আবেদীন ও রিপন মিয়াকে...
মৌলভীবাজারে শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগর লামুয়া এলাকায় বাড়ির আঙিনায় মিলল বিশাল আকৃতির এক অজগরের। পরে খবর পেয়ে বন্যপ্রাণী উদ্ধারকারীরা ঘটনাস্থলে গিয়ে...
মৌলভীবাজারের জুড়ীতে বড়শি বাইতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি বুধবার দুপুর ১২ টায় উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামে...
মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শওকতুল ইসলাম শকু বলেছেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল হলো বিএনপির সরকার। এই সরকার কথায় নয়, কাজে এবং উন্নয়নে...