কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের...
কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকাল ৩টায় কানাইঘাট পৌর...
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির অভিষেক সম্পন্ন
ছবি সংগৃহীত
বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা পরিষদ প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, অসাম্প্রদায়িক চেতনার বিকাশ এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে দেশ গড়ার ওপর সবাইকে গুরুত্ব দিতে হবে। বাংলাদেশ সব ধর্মের মানুষের এক অনন্য সম্প্রীতির চারণভূমি।
একটি বৈষম্যহীন ও প্রগতিশীল রাষ্ট্র গঠনে অসাম্প্রদায়িক চেতনার বিকল্প নেই। আমাদের সবাইকে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। তিনি ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় করতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান।
শনিবার (১৮ জুলাই) দুপুর ২টায় কানাইঘাট উপজেলা পরিষদ ইউ.টি.ডি.সি. হলরুমে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির যৌথ উদ্যোগে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলার আহ্বায়ক সূদীপ রঞ্জন সেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী।
কানাইঘাট উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক শ্যামল কুমার দাসের সভাপতিত্বে ও কানাইঘাট উপজেলার সদস্য সচিব প্রতাপ চন্দ্র দাস (প্রতাপ দাস) এবং পৌর কমিটির সদস্য সচিব রঞ্জু দাসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কানু মোদী মাস্টার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব ফয়সল, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলার সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস, কানাইঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজু, কানাইঘাট পৌর বিএনপির সভাপতি নূরুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম, কৃষক দল কানাইঘাট উপজেলার আহ্বায়ক ও কানাইঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি আলমাছ উদ্দিন চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক বাবু নারায়ন পুরকায়স্থ ফনি, বাবু প্রাণেশ দেব।
সভার শুরুতে মনি মোহন দাস গৌরাঙ্গের পরিচালনায় পবিত্র গীতাপাঠ করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুজন রাম দাস, গৌরাঙ্গ দাস, বিধান চৌধুরী, বিকাশ দাস, বিশ্বজিৎ রায় এবং পিজোস রেমা।
অভিষেক অনুষ্ঠানে বক্তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান এবং সমাজে ধর্মীয় সম্প্রীতি রক্ষা ও অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। নবীন ও প্রবীণ নেতৃবৃন্দের সরব উপস্থিতিতে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
এসএ/সিলেট
কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকাল ৩টায় কানাইঘাট পৌর...
বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে গত শনিবার বিকেলে রাজধানী ঢাকার কারওয়ান...
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে বসতঘরে পরিকল্পিতভাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের পর হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে সংবাদ সম্মেলন...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সিলেটে আনন্দ র্যালি ও আলোচনা সভা করেছে সিলেট মহানগর তাঁতীদল।মঙ্গলবার (১...
নগরীর শাহপরান (রহ.) থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ লাখ ৬২ হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বলসহ একটি কাভার ভ্যান আটক করেছে শাহপরান (রহ.) থানা পুলিশ। এ সময় চোরাচালানের...