কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের...
কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকাল ৩টায় কানাইঘাট পৌর...
ছবি সংগৃহীত
নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের মিছিল ও সাংগঠনিক তৎপরতা বন্ধে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল।
এ সময় সংগঠনটির নেতারা ছাত্রলীগের ঝটিকা মিছিল বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের অভিযুক্ত নেতাকর্মীদের গ্রেফতারের দাবি জানান।
শনিবার (১৮ জুলাই) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদলের জেলা ও মহানগর শাখা। কর্মসূচিতে সংগঠনটির বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। কর্মসূচিকে ঘিরে কমিশনার কার্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
পরে ছাত্রদলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অতিরিক্ত পুলিশ কমিশনার মো. এনামুল হকের সঙ্গে বৈঠক করে তাদের দাবিগুলো তুলে ধরেন।
অবস্থান কর্মসূচিতে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষণার পরও নগরীর বিভিন্ন এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় রয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একশ্রেণির কর্মকর্তার পরোক্ষ মদদ ও উদাসীনতার কারণেই নিষিদ্ধ সংগঠনটি আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছেন বলে নেতারা অভিযোগ করেন।
জানা যায়, শুক্রবার ভোরে নগরীর টিবি গেইট এলাকায় ঝটিকা মিছিল করে ছাত্রলীগ। এর আগে নগরীর নবাবরোড ও কাজিটুলাসহ কয়েকটি জায়গায় মিছিল করে ছাত্রলীগ নেতাকর্মীরা। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কার্যক্রমরোধে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ এবং আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে শনিবার দুপুর ১২টার দিকে ছাত্রদল নেতাকর্মীরা এসএমপি কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান নেন।
বিকেল ৩টা পর্যন্ত তারা কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। পরে ছাত্রদলের একটি প্রতিনিধি দল অতিরিক্ত পুলিশ কমিশনার মো. এনামুল হকের সাথে বৈঠক করেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম গণমাধ্যমকে বলেন, ‘ছাত্রদলের পক্ষ থেকে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ করা হলেও বাস্তবে পুলিশ নিষ্ক্রিয় নয়। কোনো তথ্য পাওয়া মাত্রই অভিযান পরিচালনা করা হচ্ছে।’
তিনি বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের সদস্যরা হঠাৎ করে ঝটিকা মিছিল করে দ্রুত সরে যায়। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে। শুক্রবারের ঝটিকা মিছিলের ঘটনাতেও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
এসএ/সিলেট
কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকাল ৩টায় কানাইঘাট পৌর...
বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে গত শনিবার বিকেলে রাজধানী ঢাকার কারওয়ান...
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে বসতঘরে পরিকল্পিতভাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের পর হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে সংবাদ সম্মেলন...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সিলেটে আনন্দ র্যালি ও আলোচনা সভা করেছে সিলেট মহানগর তাঁতীদল।মঙ্গলবার (১...
নগরীর শাহপরান (রহ.) থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ লাখ ৬২ হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বলসহ একটি কাভার ভ্যান আটক করেছে শাহপরান (রহ.) থানা পুলিশ। এ সময় চোরাচালানের...