বই মানুষকে শুধু জ্ঞানী নয়,...
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি খিজির আহমেদ চৌধুরী বলেছেন, মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। আর...
প্রতীকি ছবি
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ১২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৬৯টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসএমপি সূত্রে জানা গেছে, সোমবার (১৩ জুলাই) রাত ১২টা থেকে মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, সন্দেহভাজন ব্যক্তি, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত ব্যক্তি এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতারকৃত আসামিরা রয়েছেন।
অভিযান চলাকালে ২৭ বস্তা ভারতীয় চা-পাতা এবং ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে, একই সময়ে এসএমপির ট্রাফিক বিভাগের অভিযানে ৭৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং ৯২টি যানবাহন আটক করা হয়। সব মিলিয়ে ১৬৯টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। পাশাপাশি অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সিলেট গড়ে তুলতে পুলিশের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি খিজির আহমেদ চৌধুরী বলেছেন, মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। আর...
সিলেটের রায়নগরের চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ঘটনায় প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দ্রুত ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত...
সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, বতর্মান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার গ্রামঅঞ্চলকে শহরের ন্যায় সকল ধরনের সুযোগ সুবিধা...
সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল এলাকার একটি হোটেলের সামনে অভিযান চালিয়ে ‘এসি ব্ল্যাক পিউর গ্রেইন ডিলাক্স হুইসকি’ মদসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।...
দক্ষিন সুরমা পুলিশ কদমতলী ফল বাজার থেকে এক জনকে আটক করেছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক জামিল আহমদ শাবেল গোয়াইনঘাট...