ধোপাগুল থেকে ৪৮ বোতল হুইসকি’...
সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল এলাকার একটি হোটেলের সামনে অভিযান চালিয়ে ‘এসি ব্ল্যাক পিউর গ্রেইন ডিলাক্স হুইসকি’ মদসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।...
ছবি সংগৃহীত
স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা সুবাস'র উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প বৃক্ষরোপন কর্মসূচি বাস্থবায়নের লক্ষ্যে রবিবার (১২ জুলাই) দুপুর ১২টায় সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়ন এর কয়েকটি স্কুল মসজিদ ও মাদ্রাসায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।
"একটি হলেও বৃক্ষরোপন করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে" শ্লোগানকে সামনে নিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বেসরকারি স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা "সুবাস" এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কবি ও কলামিস্ট সৈয়দ আছলাম হোসেনের সভাপতিত্বে গোলাপগঞ্জ উপজেলার "লিপি একাডেমি" তুড়ুকবাগ, ও সালাম মকবুল উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন মাদ্রাসা ও মসজিদে গাছের চারা রোপন ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়ন এর চেয়ারমান আব্দুল হাকিম পারভেজ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক রাহুল হোসেন সাহেল, বাছিতুর রহমান, জাহাঙ্গীর আহমদ, জিলু মিয়া, আনোয়ার মিয়া, জেবুল আহমদ, সুবাস সংস্থা'র অর্থ সম্পাদক মো ফখরুল ইসলাম, সাবেক অর্থ সম্পাদক মো দেলোয়ার হোসেন রিপন ও এহসানুল হক প্রমূখ।
আয়োজকরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাসযোগ্য সমাজ বিনির্মানে সুবাস দীর্ঘদিন ধরে বহুমুখী কাজ করে যাচ্ছে।
সুবাস এর বৃক্ষ রোপণ কর্মসূচিতে বিভিন্ন বিদ্যালয় মসজিদ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারা বিতরণ করা হয়। চমৎকার এই পরিবেশবান্ধব কর্মসূচিকে স্থানীয় চেয়ারম্যান মেম্বার শিক্ষক ও স্থানীয় ব্যাক্তিবর্গ সবাই সাধুবাদ জানিয়েছেন।
এসএ/সিলেট
সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল এলাকার একটি হোটেলের সামনে অভিযান চালিয়ে ‘এসি ব্ল্যাক পিউর গ্রেইন ডিলাক্স হুইসকি’ মদসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।...
দক্ষিন সুরমা পুলিশ কদমতলী ফল বাজার থেকে এক জনকে আটক করেছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক জামিল আহমদ শাবেল গোয়াইনঘাট...
সিলেটে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড পরিদর্শন ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক করেছেন নবনিযুক্ত পরিচালক...
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)-এর উদ্যোগে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট)...
সিলেট মেট্রোপলিটন ডিবি পুলিশের অভিযানে একজনকে আটক করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে ডিবি পুলিশ জালালাবাদ থানার বাদাঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে...