প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভাঙার শঙ্কা...
নিজের প্রেমিকার সাথে সম্পর্কে জড়িয়ে পড়ার সন্দেহে বশে সিলেটে ব্যবসায়ী শাহাব উদ্দিনকে হত্যা করা করেন জালাল উদ্দিন। এ ঘটনায় গ্রেপ্তার জালাল উদ্দিনের...
ছবি সংগৃহীত
সিলেটের জকিগঞ্জ উপজেলার পীরনগর গ্রামে দীর্ঘ ৪ বছর পর দেশে ফেরা এক অস্ট্রেলিয়া প্রবাসীর ওপর অতর্কিত হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের গুরুতর অভিযোগ উঠেছে।
রোববার (১২ জুলাই) বিকালে এই বর্বরোচিত হামলার ঘটনাটি ঘটে। হামলায় ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলাকারীদের হামলায় গুরুতর আহত অস্ট্রেলিয়া প্রবাসী সোলেমান আহমদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত প্রবাসীর নাম এম কে সোলেমান আহমদ। তিনি পীরনগর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. কাজী নাজিম উদ্দিনের ছেলে। পরিবারের অপর আরেক ভাই এম কে রোমান আহমদ আয়ারল্যান্ড প্রবাসী।
তাদের হামলায় আলতা বেগম নামের এক মহিলাও আহত হন। হামলাকারী হালিম আহমদ আলতা বেগমকে ধাক্কা দিয়ে তাকে মাটিতে ফেলে আহত করে। আহত আলতা বেগম অস্ট্রেলিয়া প্রবাসী সোলেমান আহমদের খালা বলে জানা যায়। তিনি একই উপজেলার বারহাল ইউনিয়নের নওয়াগ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, এম কে সোলেমান আহমদ দীর্ঘ ৪ বছর অস্ট্রেলিয়ায় অবস্থানের পর সম্প্রতি নিজ গ্রামে আসেন। সোলেমান আহমদ দেশে ফেরার পর থেকেই প্রতিপক্ষ একই গ্রামের আবদুল মালিক নেওয়া-এর ছেলে কাজী হালিম তাঁর ওপর ক্ষুব্ধ ছিল।
রোববার বিকালে কাজী হালিম ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে প্রবাসী এম কে সোলেমান আহমদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের উপর্যুপরি মারধরে তিনি গুরুতর আহত হন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রবাসীকে মারধর করেই ক্ষান্ত হয়নি হামলাকারীরা। তারা বীর মুক্তিযোদ্ধা কাজী নাজিম উদ্দিনের বাড়িতেও তান্ডব চালায়। হামলাকারী সিন্ডিকেটটি ঘরের ভেতর প্রবেশ করে আসবাবপত্রসহ সবকিছু ব্যাপক ভাঙচুর করে এবং নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়।
এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ও সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে। রাজনৈতিক দলের নাম ব্যবহার করে প্রবাসীর ওপর এ ধরনের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
এ বিষয়ে জকিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বীর মুক্তিযোদ্ধার পরিবারের ওপর হামলা ও বাড়িঘরে লুটপাটের ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএ/সিলেট
নিজের প্রেমিকার সাথে সম্পর্কে জড়িয়ে পড়ার সন্দেহে বশে সিলেটে ব্যবসায়ী শাহাব উদ্দিনকে হত্যা করা করেন জালাল উদ্দিন। এ ঘটনায় গ্রেপ্তার জালাল উদ্দিনের...
সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে নগরের...
সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা পৌণে ২টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ...
সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজাভোগ শেষে ছয় বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বুধবার (২৬ আগস্ট) বিকেলে গোয়াইনঘাট উপজেলার...
সম্প্রতি কাতারে সড়ক র্দুঘটনায় নিহত সিলেটের কানাইঘাটের ৫ প্রবাসীর পরিবারকে সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে নিহত প্রতিটি পরিবারকে ৩লক্ষ...