প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভাঙার শঙ্কা...
নিজের প্রেমিকার সাথে সম্পর্কে জড়িয়ে পড়ার সন্দেহে বশে সিলেটে ব্যবসায়ী শাহাব উদ্দিনকে হত্যা করা করেন জালাল উদ্দিন। এ ঘটনায় গ্রেপ্তার জালাল উদ্দিনের...
ফাইল
সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন আব্দুল্লাহ আল মামুন। সোমবার (১৩ জুলাই) সকালে তিনি সিলেটে নিজের নতুন কর্মস্থলে যোগ দেন।
নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সকালেই আমি সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছি।
সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিংকি সাহাও এ তথ্য নিশ্চিত করে জানান, নতুন জেলা প্রশাসক সকাল ৯টা থেকে অফিস করেন।
জানা যায়, আব্দুল্লাহ আল মামুনের বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায়। তিনি দেওয়া গ্রামের গোলাম মাওলা চৌধুরীর সন্তান। জনপ্রশাসন মন্ত্রণালয় ৯ জুলাই তথ্য ও প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের ডিসি করে প্রজ্ঞাপন জারি করে।
এর আগে, ২৮ জুন কুমিল্লার ডিসি মু. রেজা হাসানকে সিলেটের ডিসি নিয়োগ দেওয়া হয়েছিল। সিলেটে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা বিমানবন্দরে পৌঁছালেও শেষ মুহ‚র্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে ফিরে যেতে হয় তাকে।
তারও আগে ২১ জুন সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। সারওয়ার আলমকে প্রত্যাহারের পর থেকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্বে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা। তিনি ১২ জুলাই পর্যন্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন।
এসএ/সিলেট
নিজের প্রেমিকার সাথে সম্পর্কে জড়িয়ে পড়ার সন্দেহে বশে সিলেটে ব্যবসায়ী শাহাব উদ্দিনকে হত্যা করা করেন জালাল উদ্দিন। এ ঘটনায় গ্রেপ্তার জালাল উদ্দিনের...
সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে নগরের...
সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা পৌণে ২টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ...
সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজাভোগ শেষে ছয় বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বুধবার (২৬ আগস্ট) বিকেলে গোয়াইনঘাট উপজেলার...
সম্প্রতি কাতারে সড়ক র্দুঘটনায় নিহত সিলেটের কানাইঘাটের ৫ প্রবাসীর পরিবারকে সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে নিহত প্রতিটি পরিবারকে ৩লক্ষ...