সুস্থ সংস্কৃতিচর্চা সমাজ আলোকিত করে,...
সিলেট সংস্কৃতির উর্বরভূমি। এই অঞ্চলের মরমি সাধক, কবি ও শিল্পীরা বাংলা সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। সেই ঐতিহ্যকে ধারণ করে নতুন প্রজন্মের শিল্পীদের...
সাবেক কমিটিকে ফাইল ও হিসাব বুঝিয়ে দেওয়ার নির্দেশ
ছবি সংগৃহীত
নজরুল একাডেমি, সিলেট-এর উপদেষ্টা পরিষদের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুলাই) সন্ধ্যায় জিন্দাবাজারস্থ একাডেমির নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
একাডেমির আহ্বায়ক বদরুজ্জামান সেলিমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন একাডেমির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, হিমাংশু বিশ্বাস, নাসিম হোসাইন, সালেহ আহমদ খসরু, হারুন আল রশিদ দিপু, মো. তৈয়বুর রহমান ও জিল্লুর রহমান শুয়েব প্রমুখ।
সভায় বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তের মধ্যে রয়েছে— আগামী ১৮ জুলাইয়ের মধ্যে একাডেমির সাবেক কমিটির যাবতীয় হিসাব-নিকাশ বর্তমান আহ্বায়কের কাছে জমা প্রদান করতে হবে।
এছাড়া, পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নের তাগিদ দেওয়া হয় সভায়। একই সাথে, অবিলম্বে পূর্ববর্তী কমিটির সকল ফাইল, ডকুমেন্ট, রেজিস্টারি খাতাসহ প্রয়োজনীয় যাবতীয় কাগজপত্র বর্তমান আহ্বায়কের নিকট হস্তান্তরের সিদ্ধান্ত গৃহীত হয়।
এসএ/সিলেট
সিলেট সংস্কৃতির উর্বরভূমি। এই অঞ্চলের মরমি সাধক, কবি ও শিল্পীরা বাংলা সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। সেই ঐতিহ্যকে ধারণ করে নতুন প্রজন্মের শিল্পীদের...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, যে কোনো দেশের উন্নয়নে সংস্কৃতিচর্চার গুরুত্ব অপরিসীম। সংস্কৃতিকে এগিয়ে নিতে না পারলে একটি দেশ...
"আয় বৃষ্টি ঝেঁপে- ধান দেবো মেপে" আষাঢ় -শ্রাবণ'কে ঘিরে বর্ষা বরণ অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর ছাতক শাখা। ব্যবস্থাপনায় ছিল সপ্তক সংগীত...
সিলেটে উৎসবমুখর পরিবেশে নজরুল একাডেমী সিলেট-এর বিশেষ সাধারণ সভা ও নতুন কার্যকরী কমিটি গঠন উপলক্ষে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। বুধবার সন্ধ্যায় নগরীর...
নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী কবি নজরুল একাডেমীর বিশেষ সাধারণ সভা ও নতুন কার্যকরী কমিটি ঘোষণা উপলক্ষে এক সভার আয়োজন করা হয়েছে। বুধবার (২৯...